রাহুলের 'ব্রিগেড বার্তা'! চনমনে রাজ্য কংগ্রেস
সামনেই ব্রিগেডের সমাবেশ। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে নিয়ে বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
সামনেই ব্রিগেডের সমাবেশ। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে নিয়ে বার্তা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেস জানিয়েছিল পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আগে কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয়। এবার কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন, রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে কংগ্রেস।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি, ফেব্রুয়ারিতে বড় সভার আয়োজন করতে পারে। সেই সম্ভাব্য সভায় উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই কংগ্রেস সভাপতিকে বলে রেখেছে প্রদেশ কংগ্রেস। ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে কংগ্রেস সভাপতি সেই সভায় উপস্থিত থাকার বিষয়ে চূড়ান্ত মত দিতে পারেন বলে জানা গিয়েছে।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে নানা কর্মসূচি নিয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধিতাও করছে তারা।
ইতিমধ্যেই লোকসভা ভোটের স্ট্র্যাটেজি নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
তৃণমূল নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যে কংগ্রেসের সঙ্গে ভোট পূর্ববর্তী জোটের কোনও সম্ভাবনা নেই। কিন্তু ভোটের পর জোট গঠনের সুযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications