রোজগার করতে গেলে আগে দিতে হয় কাটমানি, বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা, একযোগে মোদী-মমতাকে নিশানা রাহুলের
রোজগার করতে গেলে আগে দিতে হয় কাটমানি, বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা, একযোগে বিজেপি-তৃণমূলকে নিশানা রাহুলের
এবারের নির্বাচনে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে তাঁর প্রথম সভা। সেই সভা থেকেই একযোগে বিজেপি ও তৃণমূলকে নিশানা করলেন প্রাক্তন কংগ্রেস (congress) সভাপতি রাহুল গান্ধী (rahul gandhi)। একদিকে তিনি বিজেপির (bjp) বিরুদ্ধে বাংলায় আগুন জ্বালানোর অভিযোগ করেছেন। অন্যদিকে, তৃণমূলকে (trinamool congress) নিশানা করতে গিয়ে তাঁর মুখে উঠে এসেছে কাটমানির কথা।

ভোটের প্রচারে নয়, বাংলাকে সতর্ক করতে
সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে রাজ্যে ভোটপ্রচারে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন তাঁর প্রথম সভাতেই রাহুল বলেন, ভোটের প্রচারে নয়, বাংলার মানুষকে সতর্ক করতে এসেছেন তিনি। তিনি সতর্ক করে বলেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে বাংলায় আগুন জ্বলবে। বাংলার ভবিষ্যৎ রক্ষা করতেই তিনি এসেছেন বলেও জানিয়েছেন রাহুল। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি উত্তর প্রদেশে আগুন লাগিয়ে এখন করোনা পরিস্থিতি সামলাতে পারছে না। বিজেপি বাংলা ভাগের চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

রাহুল গান্ধীকে ভয় পান মোদী
এদিন রাহুল গান্ধী বলেন, বিজেপির সঙ্গে কংগ্রেসের যে লড়াই তা রাজনৈতিক এবং মতাদর্শের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেছেন, কিন্তু তৃণমূল মুক্ত ভারতের কথা বলেননি। রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী তাঁকে ভয় পান।

মোদীকে নিশানা রাহুলের
এদিনের সভা থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে রাহুল প্রশ্ন করেন বাংলার জন্য কী করেছেন মোদী? তিনি কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদীর একটাই লক্ষ্য। সকলকে লড়াই করিয়ে দেওয়া, যাতে কেউ তাঁকে প্রশ্ন করতে না পারেন। তিনি প্রশ্ন করেছেন, কতজন লোককে চাকরি দিয়েছেন মোদী। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়ার অভিযোগ তিনি করেছেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে। তাঁর আরও অভিযোগ, আগে ছোট দোকানদারদের মেরেছেন, এখন কৃষকদের মারছেন। নোটবন্দির লাভ সাধারণ মানুষের নয়, মোদীর বন্ধুদের হয়েছে, মন্তব্য করেছেন রাহুল গান্ধী।
একবছর আগেকার লকডাউনের কথা স্মরণ করে রাহুল বলেছেন, মোদীজি কারও সঙ্গে পরামর্শ না করেই লকডাউন করেছিলেন। পাশাপাশি সেই লকডাউনের মধ্যে হাতে তালি দেওয়া এবং প্রদীপ জ্বালানোর আহ্বান নিয়েও তিনি কটাক্ষ করেন নরেন্দ্র মোদীকে।

তৃণমূল ও মমতাকে নিশানা
এদিন রাহুল গান্ধী তৃণমূলকে নিশানা করতে গিয়ে বলেন, এখানে রোজগার করতে গেলেই প্রথমে কাটমানি দিতে হয়। পাশাপাশি তিনি ভোটের ময়দানে খেলা হবে স্লোগান নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, খেলা খেলতে গেলে তো রাস্তায় খেলতে হবে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ময়দানে খেলতে হবে। সেটা তো মমতাজি হতে দেবেন না।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications