লক্ষ্য লোকসভায় নির্বাচনী জোট! দিল্লিতে অধীরের সঙ্গে কথা রাহুলের

দিল্লিতে কংগ্রেসর সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক করলেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী।

দিল্লিতে কংগ্রেসর সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক করলেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথতা হয় বলে জানা গিয়েছে। সিপিএম-এর সঙ্গে জোট নিয়েও তাঁরা কথা বলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অধীর চৌধুরী রাজ্যে দলের হাতে থাকা ৪ টি আসন নিয়ে রাহুল গান্ধীকে আশ্বস্ত করেন।

লক্ষ্য লোকসভায় নির্বাচনী জোট! দিল্লিতে অধীরের সঙ্গে কথা রাহুলের

সূত্রের খবূর অনুযাযী, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিস্থিতি অধীর চৌধুরীর মুখে শুনতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল। সামনের লোকসভা নির্বাচনে রাজ্যে নির্বাচনী জোট কাদের সঙ্গে, সিপিএম, তৃণমূল না কংগ্রেস একাই লড়াই করবে, তা নিয়ে কথা হয় দুজনের। রাহুল গান্ধী অধীর চৌধুরীর মতও জানতে চান বলে জানা গিয়েছে।

অধীর চৌধুরী বরাবরই রাজ্যে বামেদের সঙ্গে নির্বাচনী জোট করার পক্ষে। তবে তা সম্মানজনক শর্তে।

এর আগেই রাহুল গান্ধী অধীর চৌধুরী, আব্দুল মান্নানদের ডেকে জনে জনে কথা বলেছিলেন। তাঁদের মত জানার চেষ্টা করেছিলেন। কারা কার সঙ্গে জোট চাইছেন, কী করলে রাজ্যে হৃত গৌরব কংগ্রেস ফিরে পেতে পারে, তা জানতে উদ্যোগ নিয়েছিলেন রাহুল।

এমাসেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে রাহুল গান্ধীর এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

২০৮-র পঞ্চায়েত ভোটে প্রদেশ কংগ্রেসের কঙ্কালসার চেহারাটা প্রকট হয়ে পড়েছিল। রাহুল গান্ধী গৌরব গগৈকে পর্যবেক্ষক করে পাঠিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+