'ভাই.. ইন্টারন্যাশনাল রোমিং প্যাক মেরে নিন', নরেন্দ্র মোদীকে কটাক্ষ করায় রাহুলকে বাবুলের জবাব

'ভাই.. ইন্টারন্যাশনাল রোমিং প্যাক মেরে নিন', মোদীকে কটাক্ষ ঘিরে রাহুলকে বাবুলের জবাব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সোশ্যাল মিডিয়া ছাড়া নিয়ে যে টুইট করেছিলেন, সেই প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে, রাহুল গান্ধীর সেই কটাক্ষ - টুইটকে ঘিরে মশকরা করে চরম ট্রোল করেন কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয়।

রাহুলকে বাবুলের বার্তা

'ভাই.. যখন বাইরে থেকে আপনি ছুটির সময় টুইট করো ,তখন আপনার নেটওয়ার্ক প্রোভাইডার অন্তত ৪ গুণ বেশি দাম নেয় ডেটা ব্যবহারের জন্য.. কিন্তু ১০ দিন/১৫ দিনের ইন্টারন্যাশনাল রোমিং প্যাকও পাওয়া যায়। এটা পরের ট্রিপে ট্রাই করুন। ভারতে আপনার শর্ট ট্রিপের জন্য বললাম। আপনি নরমাল ডেটা প্যাকও ব্যবহার করতে পারেন। '

 রাহুল গান্ধী কোন টুইট করেন?

রাহুল গান্ধী কোন টুইট করেন?

'হিংসা ছাড়ুন, সোশ্যাল মিডিয়া নয়', মোদীর সোশ্যাল মিডিয়া ছাড়ার বার্তাকে এভাবেই কটাক্ষ করেন রাহুল গান্ধী। তার আগে, মোদী জানিয়েছিলেন যে রবিবার তিনি নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দিতে চান। যা ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। আর সেই জল্পনার নিরসন হয়েছে আজ।

কেন রবিবার সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদী! জানা গেল আজ

কেন রবিবার সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদী! জানা গেল আজ

রবিবার অর্থাৎ ৮ মার্চ বিশ্ব নারী দিবস। আর সেই দিন প্রধানমন্ত্রীর সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করবেন দেশের উল্লেখযোগ্য অনুপ্রেরণাদায়ক মহিলারা। নারী দিবস উপলক্ষ্যেই মোদীর এমন পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+