চাঁচলের সভা থেকে মোদীকে আক্রমণ! বাংলার কর্মীরা সরকার গঠন করে দেখাবে, আশাবাদী রাহুল
মালদহের চাঁচলে সভা দিয়ে শনিবার এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
মালদহের চাঁচলে সভা দিয়ে শনিবার এরাজ্যে নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন শুরুর আগে সভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। রাহুল আসার পর অবশ্য কর্মী সমর্থকরা মন দিয়ে শোনের সব কথা। রাহুল গান্ধী এদিন মঞ্চ থেকে প্রতিদিনের মতো মোদীকে আক্রমণ করেন। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করেন।

প্রচারের শুরুতেই স্বভাব সিদ্ধ ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, মোদী সবসময় নিজের ভাষণে মিথ্যা করা বলেন। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথাও বলেছিলেন। যদি কিছুই হয়নি বলে অভিযোগ করেন রাহুল। বিজেপি ও আরএসএসকে নিশানা করে রাহুল বলে কংগ্রেস মানুষকে একত্রিত করে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে বলে অভিযোগ করেন রাহুল।
মোদীকে আক্রমণ করে রাহুল বলেন, গরিবের ঘরে চৌকিদার থাকে না। চৌকিদার শুধুমাত্র ধনীদের জন্য। রাফালে দুর্নীতি নিয়ে রাহুলের অভিযোগ, অনিল আম্বানির পকেচে ৩০ হাজার কোটি দিয়েছেন মোদী। সরকার আসলে জিএসটিতে বদলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কেন্দ্রে কংগ্রেস সরকার আসলে ফাঁকা থাকা সরকারি পদে নিয়োগেরও
প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী।
মালদহ উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে এদিন সভা করেন রাহুল। বিহারের পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে সরাসরি সভা মঞ্চে আসেন। রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ
কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছাড়াও, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, রাজ্য কংগ্রেসের দায়িত্বপ্রারপ্ত গৌরব গগৈ হাজির ছিলেন। একটা সময়ে রাহুল রাহুল গান্ধী বলেন, বাংলার কংগ্রেস কর্মীরা রাজ্যে সরকার গঠন করে দেখাবে।












Click it and Unblock the Notifications