মোদী হার মেনেছেন! বলছে তাঁর বডি ল্যাঙ্গুয়েজই, প্রথম সাংবাদিক বৈঠকের পর টুইট-ঝড়
পাঁচ বছরে প্রথমবার সংবাদিক বৈঠক করলেন নরেন্দ্র মোদী। তা নিয়ে সমালোচিতও হলেন তিনি। শেষ দফা ভোটের আগে তাঁর সেই সাংবাদিক বৈঠক নিয়ে রীতিমতো কটাক্ষ শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে।
পাঁচ বছরে প্রথমবার সংবাদিক বৈঠক করলেন নরেন্দ্র মোদী। তা নিয়ে সমালোচিতও হলেন তিনি। শেষ দফা ভোটের আগে তাঁর সেই সাংবাদিক বৈঠক নিয়ে রীতিমতো কটাক্ষ শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তীব্র কটাক্ষ করেছিলেন শুক্রবার। তাঁর দেখানো পথে হেঁটে এবার কটাক্ষের পালা চালিয়ে গেলেন অখিলেশ যাদব, ওমর আবদুল্লা, শারদ যাদবরাও।
|
রাহুলের পর অখিলেশ
রাহুল বলেছিলেন, অভিনন্দন মোদীজি, অসাধারণ সাংবাদিক সম্মেলন! আশা করি পরেরবার মিস্টার শাহ আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে দেবেন। তারপর সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, মোদীজির প্রথম সাংবাদিক সম্মেলন দেখে মনে হচ্ছে যেন রেডিওর পরিবর্তে টিভির পর্দায় 'মন কি বাতা'-এর অনুষ্ঠান দেখেছি। সাংবাদিকদের সেখানে প্রশ্ন করার কোনও সুযোগ নেই। তাঁদের অনুগত সৈনিকের মত মুখে কুলুপে এঁটে বসে থাকতে হচ্ছে।
|
শরদ যাদবের তোপ
মোদীর নিন্দায় সরব হয়েছেন লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদবও। তিনি লিখেছেন, এটা দুর্ভাগ্য যে, গত পাঁচ বছরে বিজেপির শাসনকালে মোদি একবারও সাংবাদিকদের মুখোমুখি হতে পারেননি। পাঁচ বছর শেষে প্রথম সাংবাদিক সম্মেলনে এসে মোদির বডি লাঙ্গুয়েজ পরিষ্কার করে দিয়েছে যে, তিনি হার স্বীকার করে নিয়েছেন। তাই এটাই তাঁর সরকার এবং পার্টির শেষ সাংবাদিক সম্মেলন।
|
আহমেদ প্যাটল থেকে গেহলট
কংগ্রেসের নেতা আহমেদ প্যাটেল থেকে শুরু করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও টুইটে খোঁচা দেন নরেন্দ্র মোদীকে। আহমেদ প্যাটেল লেখেন, আমি আজ পর্যন্ত এমন কোনও সাংবাদিক সম্মেলন দেখিনি যে, নিজেই নিজের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অশোক গেহলট বলেন, মোদীর বডি লাঙ্গুয়েজই বলছে তিনি তিনি পরাজিত হয়েছেন।
|
ওমর আবদুল্লার খোঁচা
মোদীকে খোঁচা দিয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও। তিনি লেখেন, সাংবাদিকদের ছদ্মবেশে থাকা বিজেপি কর্মীদের ধন্যবাদ জানতে ভোলেননি অমিত শাহ। মোট কথা মোদীজি প্রথমবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলের কাছে প্রবলভাবে সমালোচিত হলেন।












Click it and Unblock the Notifications