রবীন্দ্রনাথের জন্ম বীরভূমে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অমিত শাহের ভিডিও, তীব্র কটাক্ষ তৃণমূলের

রবীন্দ্রনাথ ঠাকুরে জন্ম বীরভূমে। অমিত শাহের এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের দাবি, এই কথা বিজেপি সভাপতি বলেছিলেন,২৩ এপ্রিল বীরভূমেরই মহম্মদবাজারের গণপুরের নির্বাচনী সভায়।

রবীন্দ্রনাথ ঠাকুরে জন্ম বীরভূমে। বিজেপি সভাপতি অমিত শাহের এমনই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, এই কথা বিজেপি সভাপতি বলেছিলেন, ২৩ এপ্রিল বীরভূমেরই মহম্মদবাজারের গণপুরের নির্বাচনী সভায়। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। যদিও ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।

অমিত শাহের ভাইরাল ভিডিও

অমিত শাহের ভাইরাল ভিডিও

একটি ভিডিও, তাতে অমিত শাহকে বলতে শোনা যাচ্ছে. এটাই হল বীরভূমেক পবিত্র ভূমি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল, সেই মাটিকে কোটি কোটি প্রণাম।
এবারের নির্বাচনে বীরভূমকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে বিজেপি। তবে অমিত শাহের এই ভিডিও প্রকাশ্যে আসতেই অসন্তুষ্ট শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা।

রবীন্দ্র জয়ন্তীতে হাতিয়ার অমিত শাহের ভিডিও

এই ভিডিওকে হাতিয়ার করে এবার প্রচারে নেমেছে তৃণমূল। কটাক্ষ করে তৃণমূল বলছে, বিজেপি সভাপতি জানেনই না রবীন্দ্রনাথের জন্ম কোথায় হয়েছিল। ওনারা নাকি বাংলা সংস্কৃতি রক্ষা করবেন!
আগে বাংলা সম্বন্ধে জানুন, তারপর বাংলা জেতার স্বপ্ন দেখবেন।

রবীন্দ্রনাথের জন্ম জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে

রবীন্দ্রনাথের জন্ম জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে

ইতিহাস বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে, ১৮৬১ সালের ৭ মে। ১৮৬৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে উত্তরাংশে আশ্রমের প্রতিষ্ঠা করেন। আর
রবীন্দ্রনাথ ১৯০১ সালে শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+