অসমের সর্বত্রই পালন করা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী , জানালেন মুখ্যমন্ত্রীর মুখপাত্র

খবর অসমের মধ্যশিক্ষা পর্ষদের আওতায় থাকা স্কুলগুলির রবীন্দ্র জয়ন্তী পালনকে ঘিরে।

খবর অসমের মধ্যশিক্ষা পর্ষদের আওতায় থাকা স্কুলগুলির রবীন্দ্র জয়ন্তী পালনকে ঘিরে। কারণ সে রাজ্যের মাধ্যমিক শিক্ষা প‌র্ষদ তাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারকে রবীন্দ্রজয়ন্তীর দিনটিকে স্থান দেয়নি বলে জানা গিয়েছে। আর তা নিয়েই বাড়ছিল ক্ষোভ। তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হবে বলে জানালেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মুখপাত্র হৃষিকেশ গোস্বামী। খোদ অসমের মুখ্যমন্ত্রী বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে ২৫ সে বৈশাক পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

এই এলাকার স্কুলে পালন করা যাবেনা রবি ঠাকুরের জন্মজয়ন্তী ?

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী কীভাবে পালন হবে, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক, ঘটনা নিয়ে ক্ষোভ বাড়ছে অসমের বরাক উপত্যকায়। সেখানে অসমের কবি বিষ্ণুপ্রসাদ রাভা কিংবা সাহিত্যিক লক্ষ্মীকান্ত বেজবড়ুয়ার জন্মজয়ন্তী পালনের কথা উল্লেখ থাকলেও রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালনের কোনও উল্লেখ নেই।

এদিকে পর্ষদের নির্দেশিকার বাইরে গেলে শাস্তি মুখে পড়ারও প্রবল সম্ভাবনা রয়েছে বলে খবর চাউর হয়। এখন এই পরিস্থিতিতে আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী কীভাবে পালিত হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন অনেকেই। তবে এই ঘটনা রাজনৈতিক চক্রন্ত বলে মনে করছে আসমের বিজেপি শাসিত সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+