২০১৯ লোকসভা ভোট মিটতেই রবি 'আউট', বিনয় 'ইন'! তৃণমূল জেলা সভাপতি পদে ব্যাপক রদবদল
বাংলায় ২০১৯ লোকসভা ভোটে ব্য়াপক রাজনৈতিক ক্ষতি হয়েছে তৃণমূল শিবিরের। একের পর এক নেতা কর্মীর বিজেপিতে যোগদান ছাড়াও, তৃণমূলের বিভিন্ন তাবড় নেতার এলাকায় পিছিয়ে গিয়েছে ঘাসফুল শিবির।
বাংলায় ২০১৯ লোকসভা ভোটে ব্য়াপক রাজনৈতিক ক্ষতি হয়েছে তৃণমূল শিবিরের। একের পর এক নেতা কর্মীর বিজেপিতে যোগদান ছাড়াও, তৃণমূলের বিভিন্ন তাবড় নেতার এলাকায় পিছিয়ে গিয়েছে ঘাসফুল শিবির। ভোট সমীকরণ অনুযায়ী একাধিক তৃণমূল নেতার এলাকায় খারাপ ফল হয়েছে। এরপরই তৃণমূল সুপ্রিমোর রোষানলে পড়েন একাধিক শাসকদলের নেতা।

'রবি' অস্তমিত
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৃণমূলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। একাধিক জেলা সভাপতি তথা জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষককে নেত্রাী মমতার কোপে পড়তে হয়েছে। এবার নজরে এসেছেন উত্তরবঙ্গের কোচবিহারের জেলা সভাধিপতি রবীন্দ্রনাথ ঘোষ।

পদ খোয়াচ্ছেন রবীন্দ্রনাথ!
সূত্রের দাবি, রবীন্দ্রনাথ ঘোষকে কোচবিহারের জেলা সভাধিপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় আসছেন, বিনয় কৃষ্ণবর্মন। কার্যকরী সভাপতি হিসাবে যোগ দিতে চলেছেন পার্থপ্রতীম রায়।

কেন পদ খোয়াতে হচ্ছে?
তৃণমূলের একটা অংশের সূত্রের দাবি, কোচবিহারের একাধিক জায়গায় লোকসভা ভোটে পিছিয়ে ছিল ঘাসফুল শিবির। ভোট সমীকরণের হিসাব বলছে রবীন্দ্রনাথের নিজের এলাকা মোথাবাড়িতেও কিছুতেই লিড দিতে পারেননি রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার বিধানসভার ৭টির মধ্য়ে ৫ টি বিধানসভা এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল। দলের একাংশের দাবি, পার্টি হাইকমান্ডের কোনও কথা রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রেই শোনেনি । আর এই সমস্ত কারণের জন্য রবীন্দ্রনাথকে সাংগঠনিক পদ খোয়াতে হচ্ছে।












Click it and Unblock the Notifications