আগামী কাল থেকে আন্দোলনে সামিল হবেন আর জি করের রেসিডেন্সিয়াল ডাক্তাররা?

নারকীয় ঘটনা ঘটে গিয়েছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে। তবে কোনওভাবেই বিক্ষোভ অশান্তি কমছে না। সঠিক তদন্ত, অপরাধীদের গ্রেফতারের জন্য জোরালো দাবি উঠছে। এই পরিস্থিতিতে নতুন পদক্ষেপ করা হল চিকিৎসক মহলের তরফ থেকে।

পিজিটি, হাউস স্টাফ, ইনটার্নরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন গত দু'দিন ধরে৷ আজ রবিবার আরও বড় পদক্ষেপ করা হল৷ আজ থেকে নতুন করে ধর্মঘটে যোগ দিলেন রেসিডেন্সিয়াল ডাক্তাররা। ফলে এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা কার্যত সিঁকেয় উঠে গেল। এই কথা আন্দাজ করা যাচ্ছে৷

rg kar

আর জি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে আরও বড় আন্দোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সারা দেশের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে নামতে পারেন। এমনই কথা জানিয়েছে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।

রবিবার সকাল থেকে আর জি কর হাসপাতাল চত্বর বিক্ষোভ, স্লোগানে সরগরম। বেলা যত গড়িয়েছে, বিক্ষোভের ঝাঁঝ তত বেড়েছে। গত দু'দিন ধরে ধর্মঘট বিক্ষোভে বসে রয়েছেন জুনিয়র ডাক্তার ও নার্সেরা। তারা ঘটনার উপযুক্ত, যথাযথ বিচার চান। নিজেদের দাবি নিয়ে এখনও তারা অনড়।

নিরাপত্তা বেষ্টনী কার্যত বাড়ানো হয়েছে উত্তর কলকাতার এই হাসপাতালে। একস্তরীয় থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হচ্ছে আর জি কর হাসপাতালের এমার্জেন্সি গেট। রবিবার এমার্জেন্সি ছাড়া হাসপাতালের আর সব বিভাগই বন্ধ থাকে। আগামী কাল থেকে ফের অন্য সব বিভাগ খুলবে। তখন রোগী পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কী হবে? তাই নিয়ে প্রশ্ন রয়েছে।

গেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশকে কার্ড দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পারছেন সকলে। যারা সিভিক ভলেন্টিয়ার, নিরাপত্তা রক্ষী রয়েছেন, তাদের আইডি কার্ড চেক করা হয়েছে। পাশাপাশি পেশেন্ট পার্টিদের ভিজিটিং কার্ড দেখে হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+