RG Kar Hospital Incident: মিটিং-মিছিলে উত্তাল হবে শহর! পথে নামছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ও

R G Kar Hospital Incident: আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা। বিচারের দাবিতে কলকাতা সহ সমস্ত জায়গায় চলছে প্রতিবাদ। স্বাধীনতা দিবসের মধ্যরাতে মহিলাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেছে দেশের মানুষ।

এই অবস্থায় আজ শুক্রবার পথে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। ঘটনার (R G Kar Hospital Incident) প্রতিবাদে গত কয়েকদিন আগেই পাল্টা লাগাতার কর্মসূচি ঘোষণা করেন তিনি। সেই অনুযায়ী আজ বিকেল ৩টে নাগাদ মৌলালিতে জমায়েতের ডাক দেওয়া হয়েছে তৃণমূলের (AITMC) তরফে।

R G Kar Hospital Incident

যেখানে উপস্থিত থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) । অভিযুক্তের ফাঁসির দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, মৌলালি থেকে এই মিছিল শুরু হবে। যা যাবে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। তৃণমূল সুপ্রিমো ছাড়াও তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে আজ বাম-বিজেপির তরফেও একগুচ্ছ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গোটা রাজ্যেই এদিন বেলা ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিজেপির তরফে পথ অবরোধে করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সময় যাতে সাধারণ মানুষকে কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে আরজি কর হাসপাতালের ঘটনায় আজ থেকে হাসপাতাল সংলগ্ন এলাকায় বিজেপির একটি ধর্না শুরু হবে। যেখানে বসবেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। থাকবেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে ঘটনার প্রতিবাদে এদিন সন্ধ্যায় বিজেপির মহিলা মোর্চার তরফে মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উদ্দেশে এই মিছিল যাবে বলে জানানো হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট মুখ্যমন্ত্রীর বাড়ি। ফলে এই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা রয়েছে। যদিও বিশাল পুলিশ বাহিনো এদিন সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে এদিন বামেদের তরফেও ধিক্কার কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি জানিয়ে পথে নামবেন আজ বাম নেতা-কর্মীরা। অন্যদিকে ঘটনার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে বাংলা বনধ কর্মসূচি পালন করছে এসইউসিআই। আর তা ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে আসছে। যদিও সব ক্ষেত্রে সতর্ক কলকাতা পুলিশ থেকে বাংলার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+