কিশোরীকে ধর্ষণের অভিযোগ আয়ুর্বেদ চিকি‌ৎসকের বিরুদ্ধে

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ির এক আয়ুর্বেদ চিকিৎসককে। হাতে নাতে ধরা পড়ে গিয়ে গণপিটুনির শিকার হয় অভিযুক্ত। পরে পুলিস গিেয় তাকে গ্রেফতার করে।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ির এক আয়ুর্বেদ চিকিৎসককে। হাতে নাতে ধরা পড়ে গিয়ে গণপিটুনির শিকার হয় অভিযুক্ত। পরে পুলিস গিেয় তাকে গ্রেফতার করে।

ধর্ষককে গণপিটুনি

ধর্ষককে গণপিটুনি

জলপাইগুড়ির গরালবাড়ির পশ্চিম বরুয়াপাড়া এলাকার ঘটনাটি ঘটেছে। ভুয়া আয়ুর্বেদ চিকিৎসককে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা এরপরই চলে গণপিটুনি। জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ গিয়ে আহত ওই চিকিৎসকে উদ্ধার করে।

ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসক

ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসক

গতকাল রাতে ওই ব্যক্তি এলাকায় বিভিন্ন জিনিস বিক্রি করতে এসেছিল। একই সঙ্গে এলাকাবাসীর কাছে আয়ুর্বেদ চিকিৎসক হিসেবে নিজের পরিচয় দিয়েছিল। তার বাড়ি জলপাইগুড়ির কোনপাকরি এলাকায় বলে যানা গেছে।

শনিবার রাতে গরালবাড়ি এলাকায় কিশোরীর বাড়িতে গিয়েছিল সে। চিকিৎসার নাম করে ১৩ বছরের কিশোরীকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি চিৎকার শুরু করলে পরিবারের লোকেরা ঘরে ছুটে আসে। হাতেনাতে ধরে ফেরে ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসককে।

তদন্তে পুলিস

তদন্তে পুলিস

গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্ত ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে কোতয়ালী থানায় নিয়ে আসে পুলিস। তার নাম এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য আশিষ চন্দ্র রায় অভিযুক্তের কঠর শাস্তির দাবি করেছেন। ক্ষুব্ধ এলাকার বাসিন্দারাও দোষীর শাস্তির দািব জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+