স্বাধীনতা সংগ্রামী আল্লামা হুজুরের স্মৃতিতে কোরআন প্রতিযোগিতা
স্বাধীনতা সংগ্রামী আল্লামা হুজুর স্মৃতিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা উত্তর ২৪ পরগনা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঘোজাডাঙ্গায়। ১৬৩ বছরের এই মাদ্রাসা আজও প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি বহন করে চলেছে দেশের মধ্যে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা বিশ্বের দরবারে বাংলার নাম উজ্জ্বল করবে বলে আশাবাদী স্বাধীনতা সংগ্রামের বংশোদ্ভূত তথা মাদ্রাসার শিক্ষক শরিফুল আমিন সাহেব।

বসিরহাট মহকুমার ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসায় এদিন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৭০ জন। এছাড়াও অন্যান্য প্রান্ত থেকে বিভিন্ন প্রতিযোগীরা এখানে অংশ নেয়। এখান থেকে জয়ী ১০ জন অংশ নেবে আন্তর্জাতিক স্তরে। আন্তর্জাতিক স্তরে অন্যান্য দেশ এতদিন কোরআন পাঠে সাফল্য পেলেও পিছিয়ে এই দেশ তাই বিশ্বের দরবারে কোরআন পাঠে সাফল্য আনতেই এই উদ্যোগ।
এদিনের অনুষ্ঠানের উদ্যোক্তা শারিফুল মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর মন্ডল ও শিক্ষক মাসুদুর রহমান মন্ডল সহ অন্যান্য মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। কোরআন ও আরবি প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেওয়া হয় আধুনিক ও ডিজিটাল শিক্ষা।
মাদ্রাসার তরফে জানানো হয়, এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে সীমান্তবর্তী এই গ্রামের নাম বাংলা ও রাজ্য ছাড়িয়ে দেশ ও আন্তর্জাতিক স্তরে খুব সুনামের সহিত মাদ্রাসার নাম উজ্জ্বল করছে।












Click it and Unblock the Notifications