শোভন পর কি শঙ্কু তৃণমূলের কাছাকাছি ! জল্পনা তুঙ্গে
মুখ্যমন্ত্রীর বাড়ি ভাইফোঁটার পর শোভনকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। এবার উত্তর ২৪ পরগণার এক তৃণমূল নেতার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় শোভন, শঙ্কু ও বৈশাখীকে এক সঙ্গে দেখা গেল।
মুখ্যমন্ত্রীর বাড়ি ভাইফোঁটার পর শোভনকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। এবার উত্তর ২৪ পরগণার এক তৃণমূল নেতার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় শোভন, শঙ্কু ও বৈশাখীকে এক সঙ্গে দেখতে পাওয়ায়, শঙ্কুকে নিয়ে জোর জল্পনা ছড়ালো রাজনৈতিক মহলে।

তিনজনের এক সঙ্গে দেখায় ফের জল্পনা তৈরি হয়। শোভন চট্টোপাধ্যায়ের পর কি তৃণমূলে যাওয়ার তালিকায় শঙ্কুদেব পণ্ডাও। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে । বুধবার বিকেল চারটে নাগাদ স্বরূপনগর বাঙ্গলীনি গ্রাম পঞ্চায়েতের তৃণমুল সদস্য ছন্দা চ্যাটার্জি ও তৃণমূল নেতা অনুপ চ্যাটার্জির বাড়ির ৮৩ বছরের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যান তাঁরা।
শঙ্কু বলেন, এটা সৌজন্যমূলক আসা। এর সঙ্গে কোনও রাজনৈতিক কারণ নেই। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, উনার বাড়িতে যেতে, রাজি। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে ভাইফোঁটার দিন মমতা বন্দোপাধ্যায়ের কাছে গিয়ে ভাইফোঁটা নেওয়া তারপর সৌজন্য সাক্ষাৎ। তারপর আবার এই তৃণমূল নেতার বাড়িতে জগদ্ধাত্রী পুজোয় আসা।












Click it and Unblock the Notifications