জ্যোতিপ্রিয়-র চ্যালেঞ্জ সত্যি হওয়ার পথে! মোদী সঙ্গে বড়মার দেখা হওয়া নিয়ে প্রশ্ন

অসুস্থ বড় মা বীণাপানি দেবী। বড় মার বুকে কফ জমেছে। জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। পরিবারের অপর সদস্য বিজেপি নেতা শান্তনু ঠাকুরের দাবি, অসুস্থতার খবর আসলে নাটক।

অসুস্থ বড় মা বীণাপানি দেবী। বড় মার বুকে কফ জমেছে। জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা পরিবারের সদস্য মমতা বালা ঠাকুর। পরিবারের অপর সদস্য বিজেপি নেতা শান্তনু ঠাকুরের দাবি, অসুস্থতার খবর আসলে নাটক। দিন কয়েক আগে, জেলার নেতা তথা খাদ্যমন্ত্রী প্রশ্ন করেছিলেন, বড় মা দরজা বন্ধ করে ঘরে থাকলে মোদী কি দরজা ভেঙে ঢুকবেন। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে বড়মার সাক্ষাত নিয়ে সংশয় তৈরি হয়। তবে মঙ্গলবারের পর পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে বলে অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

জ্যোতিপ্রিয়-র চ্যালেঞ্জ সত্যি হওয়ার পথে! মোদী সঙ্গে বড়মার দেখা হওয়া নিয়ে প্রশ্ন

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বীণাপানি দেবীর স্বাস্থ্য পরীক্ষা করতে যায় গাইঘাটা ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে মেডিক্যাল টিম। বীণাপানি দেবীর শ্বাসকষ্ট শুরু হওয়ায় মেডিক্যাল টিম গিয়েছিল বলে জানা গিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে, তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে বলে খবর।

তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছেন, সকাল থেকে অসুস্থ বীণাপানি দেবী। যদিও এই কথা মানতে নারাজ সারা ভারত মতুয়া মহাসংঘের সভাধিপতি তথা বীণাপানি দেবীর নাতি শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে দেখা করতে না পারেন, তার দিকে খেয়াল রেখেই পরিকল্পনা করা হয়েছে।

এদিন আড়াআড়ি বিভাজন তৈরি হয় ঠাকুরবাড়িতে। নিজেকে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বলে দাবি করেন মমতাবালা ঠাকুর। যদিও এই দাবি মানতে নারাজ পরিবারের অপর সদস্য বিজেপি নেতা শান্তনু ঠাকুর। মোদী কি আদৌ ঠাকুর বাড়িতে আমন্ত্রিত, তা নিয়ে এদিন প্রশ্ন তোলেন মমতাবালা ঠাকুর। পরিবারের অপর সদস্য শান্তনু ঠাকুর জানান, তিনি নিজের প্যাডে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+