'ভাটপাড়ায় ভোট হয় অর্জুন সিংকে দেখে'! পুরবোর্ডের ভবিষ্যত নিয়ে প্রশ্ন
অর্জুন সিং বিজেপিতে যোগ দিতেই ভাটপাড়ার পুরবোর্ডের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। সূত্রের খবর অনুযায়ী বিজেপিতে যোগ দিতে চলেছেনভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর।
অর্জুন সিং বিজেপিতে যোগ দিতেই ভাটপাড়ার পুরবোর্ডের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গেল। সূত্রের খবর অনুযায়ী বিজেপিতে যোগ দিতে চলেছেন ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর। যা হলে মমতার রাজত্বে প্রথম পুরসভা যা বিজেপির দখলে আসবে। দিল্লি থেকে অর্জুন সিং-এর ইঙ্গিত, আগামীতে আরও পরিবর্তন হবে।

ভাটপাড়া পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ৩৫। ১ কাউন্সিলরের মৃত্যু সংখ্যা এখন ৩৪। এর মধ্যে ৩৩ জন তৃণমূলের আর একজন সিপিএম-এর। যদি এই ৩৩জনের মধ্যে থেকে ২২ জন বিজেপিতে যোগ দেন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ১১ জন কাউন্সিলর নিয়ে বিরোধী আসনে বসতে হবে তৃণমূলকে।
তৃণমূল নেতৃত্বের তরফে জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলরদের সমীকরণ বুঝতে। সূত্রের খবর অনুযায়ী, অনন্ত ২২ জন কাউন্সিলরের গলায় অন্য সুর। তাঁরা বলছেন অর্জুন সিং তাঁদের অভিভাবক। তিনি যেদিকে যাবেন, তাঁরাও সেদিকে যাবেন। ভাটপাড়ায় কোনও সিম্বলে নয়, অর্জুন সিংকে দেখে ভোট হয় বলে জানিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications