মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন 'আগাম বিপদ'

মোদী সরকারের বিরুদ্ধে জনবিরোধী এবং দেশ বিরোধী নীতির অভিযোগ। দেশব্যাপী প্রতিবাদে সামিল বামপন্থী বিভিন্ন সংগঠন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতা-সহ সারা রাজ্যে জেল ভরো কর্মসূচি পালন করবে সংগঠনগুলি।

নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জনবিরোধী এবং দেশ বিরোধী নীতির অভিযোগ। দেশব্যাপী প্রতিবাদে সামিল বামপন্থী বিভিন্ন সংগঠন। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতা-সহ সারা রাজ্যে জেল ভরো কর্মসূচি পালন করবে সংগঠনগুলি। তবে কর্মসূচির জেরে বিপাকে পড়তে পারেন বহু সাধারণ মানুষ।

মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন 'আগাম বিপদ'

নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী ও দেশবিরোধী নীতির প্রতিবাদে দেশের শ্রমিক শ্রেণী ও শিল্পভিত্তিক শ্রমিক-কর্মচারী সংগঠনগুলির পক্ষ থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস জুড়ে দেশব্যাপী আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার ২০শে ফেব্রুয়ারি পশ্চিমবাংলার সমস্ত‍‌ জেলাতে আইন অমান্য ও জেলভরো কর্মসূচি হবে। রাজ্যের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাঙ্ক, বিমা, বিএসএনএল-সহ শিল্পভিত্তিক ফেডারেশনগুলি এবং ১২ই জুলাই কমিটি এই কর্মসূচিতে সামিল হবে। কলকাতায় রানি রাসমণি রোডে ওই দিন দুপুরে জমায়েত ও আইন অমান্য কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার রাস্তায় বেরনোর আগে জেনে নিন 'আগাম বিপদ'

কর্মসূচির দাবিগুলি

  • মূল্যবৃদ্ধি রোধ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও বিভিন্ন পণ্যদ্রব্যের ফাটকা ব্যবসা বন্ধ
  • বেকার সমস্যা সমাধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ
  • শ্রমআইন সঠিকভাবে লাগু করতে হবে ও শ্রমআইন ভঙ্গকারী মালিকদের উপযুক্ত শাস্তি দিতে হবে সমস্ত শ্রমিকদের জন্য সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু করতে হবে
  • ন্যূনতম মজুরি ১৮,০০০ টাকা (মাসিক) দিতে হবে এবং তা দ্রব্যমূল্য বৃদ্ধির সূচকের সাথে যুক্ত করতে হবে প্রতিটি শ্রমজীবী মানুষের জন্য মাসিক পেনশন ন্যূনতম ৩,০০০ টাকা করতে হবে
  • স্থায়ী কাজে ঠিকা শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে এবং সমকাজে সম বেতন দিতে হবে
  • বোনাস এবং প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মজুরি/বেতনের পরিমাণের ওপর সর্বোচ্চ সীমা ও যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা তুলে দিতে হবে
  • গ্র্যাচুইটি আইন সংশোধন করে গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি করতে হবে। শ্রমিক স্বার্থবিরোধী শ্রমআইন সংশোধন করা চলবে না
  • রেল, প্রতিরক্ষা এবং বিমা ক্ষেত্রে ‍‌(এফডিআই) বিদেশি পুঁজি‍‌ বিনিয়োগ বন্ধ করতে হবে
  • আবেদনের ৪৫ দিনের মধ্যে ইউনিয়নের রেজিস্ট্রেশন দিতে হবে
  • কেন্দ্রীয় সরকারকে আই এল ও কনভেনশনের ৮৭ ও ৯৮ নম্বর ধারাকে অনুমোদন দিতে হবে
  • রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের শেয়ার বিক্রি করা চলবে না
  • রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সংস্থা, কয়লাখনি, বেঙ্গল কেমিক্যাল, অ্যালয় স্টিল, ব্রিজ অ্যান্ড রুফ, বার্ন স্ট্যান্ডার্ড ও সাঁতরাগাছি প্রেসের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলি বেসরকারিকরণ করা চলবে না
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+