পুরুলিয়ায় পরপর দুই বিজেপি কর্মী খুন, মমতার রোষে বদলি পুলিশ সুপার
পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাসকে বদলি করা হয়েছে। জয় বিশ্বাসের জায়গায় নতুন পুলিশ সুপার হলেন আকাশ মাঘারিয়া।
পুরুলিয়ায় পরপর দুজন বিজেপি কর্মী খুনের ঘটনায় সারা রাজ্য তথা দেশে হইচই পড়ে গিয়েছে। বিজেপি করার বড় মাসুল দিতে হয়েছে প্রাণ দিয়ে। একজনকে মেরে পিঠে বিজেপি করার জন্য প্রাণ নেওয়া হল বলে লিখে দেওয়া হয় গতমাসের শেষে। তার চারদিনের মাথায় এদিন ফের পুরুলিয়ায় বিজেপি কর্মীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে বিজেপি। এদিকে পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস আগের খুনের পর মন্তব্য করেন, খুন নয়, আত্মঘাতী হয়েছে বিজেপি কর্মী। তারপর এদিন ফের খুন হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের রোষে পড়লেন পুলিশ সুপার।
সূত্রের খবর তাঁকে বদলি করা হয়েছে। জয় বিশ্বাসের জায়গায় নতুন পুলিশ সুপার হলেন আকাশ মাঘারিয়া। একদিকে পুলিশি ব্যর্থতা ও অন্যদিকে বিতর্কিত মন্তব্য করে জয় পদ খোয়ালেন।
প্রসঙ্গত, ৩০ মে বলরামপুরের সুপুরডি গ্রামের পাশে জঙ্গলের একটি গাছ থেকে ত্রিলোচন মাহাতো মৃতদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। সাদা গেঞ্জির পিছনে বিজেপি করেছে বলে খুন বলে স্পষ্ট লেখা ছিল। এরপরে এদিন একই এলাকা থেকে দুলাল কুমার নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
তারপরই বিজেপি জোর আন্দোলনে নামে, বিক্ষোভ দেখায়। ঘটনার গুরুত্ব বুঝে সিআইডি তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকার। পাশাপাশি পুলিশ সুপারকেও সরিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। যদিও সিআইডি তদন্তে খুশি নয় বিজেপি। ঘটনা ধামাচাপা দিতে সিআইডিকে দিয়ে রাজ্য তদন্ত করাতে চাইচে বলেও দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications