দিল্লিতে বন্ধুকে তিন টুকরো করে খুনে অভিযুক্ত বাদল মন্ডল রৌরকেল্লা থেকে গ্রেফতার
বন্ধুকে তিন টুকরো করে খুন করে ফ্রিজে রেখে পলাতক অভিযুক্ত বাদল মন্ডল ওরফে স্বপন সিংকে রৌরকেল্লা থেকে গ্রেফতার করল পুলিশ।
দিল্লিতে বন্ধুকে তিন টুকরো করে খুন করে ফ্রিজে রেখে পলাতক অভিযুক্ত বাদল মন্ডল ওরফে স্বপন সিংকে রৌরকেল্লা থেকে গ্রেফতার করল পুলিশ।

দিল্লিতে বিপিন যোশী নামে এক যুবককে বাদলের বাড়ির ফ্রিজে তিন টুকরো হয়ে পচা-গলা অবস্থায় পুলিশ উদ্ধার করে। সেই ঘটনার পর থেকে বাদল পলাতক ছিল। অবশেষে তল্লাশি চালিয়ে তার নাগাল পেল পুলিশ।
অভিযুক্ত বাদল দিল্লিতে থাকলেও আদলতে পুরুলিয়ায় বাসিন্দা। তার খোঁজে দিল্লি পুলিশের একটি দল পুরুলিয়ায় গ্রামের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদও করে।
দিল্লিতে বিপিনের সহকর্মী ছিল বাদল। কাছের বন্ধুও ছিল। একটি বার কাম রেস্তরাঁয় কাজ করতেন বিপিন ও বাদল। বিপিনের পরিবার উত্তরাখণ্ডে থাকে। এদিকে পুরুলিয়ায় নিজের স্ত্রী ও দুই সন্তানকে পাঠিয়ে দিয়েছিল বাদল। দুজনে একটি ঘর ভাড়া নিয়ে দিল্লিতে থাকত।
ঘটনার দিন রাতে স্বপনের বাড়িতে আসে বিপিন। মদের আসর বসে। তারপর থেকেই নিখোঁজ ছিলেন বিপিন। বৃহস্পতিবার তাঁর মোবাইলে ফোন করে খোঁজ না পাওয়ায় তল্লাশি শুরু হয়। খোঁজ নিয়ে জানা যায় বাদলও নিখোঁজ। গত শনিবার বিকেলে দিল্লির শাইদুলাজব এলাকায় স্বপনের বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে অর্ধেক খোলা ফ্রিজের ভিতর থেকে টুকরো করে কাটা বিপিনের দেহ উদ্ধার করে। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ বাদলকে রৌরকেল্লা থেকে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications