Puri Train: বাংলার এই স্টেশন ছুঁয়ে পুরী যাবে নতুন এই ট্রেন! যাত্রীদের জন্য বড় খবর, বহু টিকিট এখনও পড়ে
Puri Summer Special Train: সামনেই গরমের ছুটি (Summer Holiday) ! আর গরমের ছুটি মানেই বেড়াতে যাওয়া। বরফের 'দেশ' হোক কিংবা বাঙালির দিপুদা অর্থাৎ দিঘা, পুরী কিংবা দার্জিলিং। আর তা যেতে এখন থেকেই লম্বা ভিড়। বিশেষ করে উত্তরগামী ট্রেন কিংবা পুরী ট্রেনগুলিতে সবসময় ভিড় থাকে। যদিও এবার গরমের ছুটির কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন চালাবে রেল। দেশের একাধিক রুটে এই স্পেশাল ট্রেনগুলি চলবে বলে খবর।
এই গরমে আপনারও যদি এবার জগন্নাথধাপ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সুখবর। স্পেশাল সাপ্তাহিক ট্রেন (Puri Summer Special Train) চালানোর ঘোষণা দেওয়া হয়েছে রেলের তরফে। পুরী যাওয়ার জন্য এখন কোনও বিশেষ মরশুম নেই। সারা বছরই ভিড় থাকে। শনিবার কিংবা রবিবার হলে তো কথাই নেই!

বাংলা সহ দেশের একাধিক রাজ্য থেকে মানুষজন জগতের নাথ জগন্নাথকে দর্শনে যান। আর গরমের সময় তা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আর সে কথা মাথায় রেখেই পুরী স্পেশাল সাপ্তাহিক ট্রেন চালানো হবে।
Puri Summer Special Train: ৩ মে থেকে চালানো হবে এই ট্রেন
'লাইভ-হিন্দুস্তান' বলে একটি পোর্টালের খবর অনুযায়ী ইতিমধ্যে রেলের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী, পুরী-পাটনা সামার স্পেশাল ট্রেন (08439) আগামী ৩ মে থেকে ২৮শে জুন পর্যন্ত চালানো হবে। প্রতি শনিবার এই ট্রেন ছাড়বে পুরী থেকে। 14.55 মিনিটে সেটি পুরী স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন 10.45 মিনিটে পাটনা পৌঁছবে৷
একই ভাবে পাটনা পুরী সামার স্পেশাল ট্রেন (08440) চালানো হবে। যা আগামী ৪ মে থেকে ২৯ জুন পর্যন্ত প্রতি রবিবার পাটনা থেকে চালানো হবে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী পাটনা থেকে 13.30 টায় ছেড়ে যাবে এবং পরের দিন 09.45 টায় পুরী পৌঁছবে৷
দীর্ঘ রাস্তায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের একাধিক স্টেশন যেমন বালেশ্বর, খড়গপুর এবং আন্ডুলে স্টপেজ দেবে। আপ এবং ডাউন লাইনে এই স্টপেজ দেওয়া হবে, এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যা খবর, সামার স্পেশাল ট্রেনটিতে এখনও বহু আসন আছে। এখন থেকে টিকিট কেটে নিতে পারে। বাংলার মানুষও স্পেশাল এই ট্রেনে চাপতে পারবেন। তবে খড়গপুর থেকে এই ট্রেনটিতে উঠতে হবে।












Click it and Unblock the Notifications