Pujo Special Train: বাঙালির সবচেয়ে পছন্দের পুরী বেড়ানোর নতুন সুযোগ, বড় সুখবর শোনাল ভারতীয় রেল
হাত বাড়ালেই পুরী। হানিমুন থেকে আধ্যাত্মিক ভ্রমণ সবেতেই বাঙালির সেরা পছন্দ পুরী। ঘরের কাছে আবার কম খরচে বেড়ানোর একটা ভাল জায়গা। কাজেই পুজোতেও যে পুরীতে ছুটবেন না পর্যটকরা সেটা বলাই বাহুল্য। সেকথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। দুর্গাপুজোয় এবার কলকাতা থেকে পুরী পর্যন্ত ছুটবে স্পেশাল ট্রেন
মহালয়ার দিন থেকেই চালু হয়ে যাচ্ছে এই স্পেশাল ট্রেন। কাজেই আগে থেকে যাঁরা ট্রেনের বুকিং করেননি তাঁরাই অনায়াসেই ঘুরে আসতে পারবেন পুরী। এখন তো মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুরী। মহালয়ার পরের দিন ৩ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই পুজো স্পেশাল পুরীর ট্রেন। প্রতি বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে রাত ১১টায় ছাড়বে ট্রেনটি।

ফেরার সময় প্রতি শুক্রবার বিকেল ৩টে নাগাদ পুরী থেকে ছাড়বে। আর কলকাতায় পৌঁছবে পরের দিন। হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি দাঁড়াবে আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক স্টেশনে। ০৩১০১ কলকাতা-পুরী স্পেশাল ট্রেনটি স্লিপার, এসি এবং জেনারেল কামরার সুযোগ থাকবে। কাজেই আগে থেকে হুড়োহুড়ি না করে এখনই জেনে নিন কীভাবে এই ট্রেনের বুকিং করবেন।
যাঁরা ছুটির অভাবে দূরে কোথাও যেতে পারছেন না তাঁরা প্ল্যান করে ফেলুন। পুরী খুব বেশি দূরে নয়। কম খরচে থাকা খাওয়ার অনেক অপশন রয়েছে। কাজেই বাজেট যেমনই হোক পুরী পুজোর ছুটিতে বেড়ানোর দারুণ একটা জায়গা। প্রায় সারাবছরই এখানে পর্যটকদের আনাগোনা থাকে। আর রথযাত্রা থেকে পুজো পর্যন্ত একটু বেশিই ভিড় হয় পুরীতে। এবারও সেটা হচ্ছে এবং হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ কম খরচে ঘরের কাছে পিঠে বেড়ানোর সেরা জায়গা এই পুরী। বাঙালির
সবচেয়ে বেশি পছন্দের জায়গাও পুরী। তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে হাতে সপ্তাহান্তের ছুটিতেও অনেকে বেড়িয়ে আসেন পুরী। ইতিমধ্যেই হাওড়া পুরী বন্দেভারত এক্সপ্রেস চালু হয়েছে। তাতে এক দিনের মধ্যেই কলকাতা থেকে পুরী যাতায়াত করা যায়। সেকারণে একাধিক ট্রেন পরিষেবা রয়েছে পুরী-হাওড়ার মধ্যে।
যদিও এখন রেল পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। চলতি বছরেই একের পর এক ট্রেন অ্যাকসিডেন্ট প্রশ্নের মুখে ফেলে দিয়েছে রেল পরিষেবাকে। একাধিক ট্রেন দুর্ঘটনায় গত এক বছরে একাধিক যাত্রীর প্রাণ গিয়েছে। দূরপাল্লার ট্রেনের পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যেই অসন্তোষ অনেক। রেলের সুরক্ষায় কেন কবচ পরিষেবা এখনও চালু করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন রেল পরিষেবার দিকে নজর দেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications