Puri-Digha Train: পুরী যাওয়ার বহু ট্রেন বাতিল! চলবে না দিঘা যাওয়ার কাণ্ডারি, তাম্রলিপ্ত সহ একাধিক এক্সপ্রেস

Puri-Digha Train Cancelled: গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। একাধিক ট্রেন বাতিলের খবর। আগামী ২ মে মাস থেকে ১৮ মে পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর এবং চক্রধরপুর রেল মণ্ডল দিয়ে চলে এমন ৫৮ টি দূরপাল্লার ট্রেন দফায় দফায় বাতিল করা হয়েছে বলে রেলের তরফে জানা গিয়েছে। এর ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ ট্রেন যাত্রীদের।

ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিকে তুলে ধরে 'জাগরণ' পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২ মে থেকে ১৮ মে এর মধ্যে খড়গপুর বিভাগের সাঁতরাগাছি স্টেশনে ইয়ার্ড পুনর্নির্মাণের কাজ করা হবে। এর ফলে একাধিক ট্রেন বাতিল (Puri-Digha Train Cancelled) করা হয়েছে।

Puri-Digha Train Cancelled

যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি কয়েক ডজন মেমু বাতিল থাকবে। পাশাপাশি একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে। একই সঙ্গে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গিয়েছে। এক নজরে জেনে নিন কবে কোন রুটে কোন কোন ট্রেন বাতিল (Puri-Digha Train Cancelled) থাকবে।

Puri-Digha Train Cancelled: কবে কোন ট্রেন বাতিল থাকবে -

  • ট্রেন নং 18049 শালিমার-বাদামপাহাড় এক্সপ্রেস ৩ এবং ১৭ মে বাতিল থাকবে
  • ট্রেন নং 18050 বাদামপাহার-শালিমার এক্সপ্রেস ৪ এবং ১৮ মে বাতিল থাকবে
  • ট্রেন নম্বর 18005/18006 হাওড়া-জগদলপুর-হাওড়া এক্সপ্রেস আগামী ১০ মে বাতিল থাকবে
  • ট্রেন নং 22862 কান্তবাঞ্জি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস ১৭ মে বাতিল থাকবে বলে জানানো হয়েছে
  • ট্রেন নং 22861 হাওড়া-কাঁটাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস আগামী ১৮ মে বাতিল থাকবে-
  • ট্রেন নং 12833 আহমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস আগামী ১৬ মে বাতিল থাকবে-
  • ট্রেন নম্বর 12834 হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস ১৭ মে বাতিল থাকছে-
  • ট্রেন নং 20971 উদয়পুর শহর-শালিমার এক্সপ্রেস ১০ মে চলবে না
  • ট্রেন নং 20972 শালিমার-উদয়পুর সিটি এক্সপ্রেস ১১ মে বাতিল থাকছে
  • ট্রেন নং 12949 পোরবন্দর-সাঁতরাগাছি কবি গুরু এক্সপ্রেস আগামী ৯ মে বাতিল
  • ট্রেন নং 12950 সাঁতরাগাছি-পোরবন্দর কবি গুরু এক্সপ্রেস বাতিল থাকছে আগামী ১১ মে
  • ট্রেন নম্বর 18011/18012 হাওড়া-চক্রধরপুর-হাওড়া এক্সপ্রেস ১০ এবং ১৭ মে বাতিল থাকছে
  • ট্রেন নম্বর 18013/18014 হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস ১০ এবং ১৭ মে বাতিল
  • ট্রেন নম্বর 18615/18616 হাওড়া-হাতিয়া-হাওড়া ক্রিয়া যোগ এক্সপ্রেস ১১ এবং ১৭ মে বাতিল
  • ট্রেন নম্বর 12021/12022 হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বাতিল ১৭ এবং ১৮ মে।
  • ট্রেন নং 22804 সম্বলপুর-শালিমার এক্সপ্রেস আগামী ২ মে বাতিল
  • তিন মে বাতিল থাকছে ট্রেন নং 22803 শালিমার-সম্বলপুর এক্সপ্রেস
  • ট্রেন নং 12888 পুরী-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৪ মে বাতিল থাকছে।
  • একই ভাবে ট্রেন নং 12887 শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস পাঁচ মে বাতিল থাকছে।
  • ট্রেন নং 12883/12884 সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস ৫, ১৭ এবং ১৮ মে বাতিল থাকছে।
  • ট্রেন নম্বর 08508 বিশাখাপত্তনম-শালিমার স্পেশাল বাতিল থাকছে ৬ মে
  • ট্রেন নং ০৮৫০৭ শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল আগামী ৭ মে বাতিল থাকছে।
  • ট্রেন নং 22836 পুরী-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস আগামী ৬ মে বাতিল থাকবে।
  • ট্রেন নং 22835 শালিমার-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস ৭ মে বাতিল থাকবে
  • ট্রেন নং 20832 সম্বলপুর-শালিমার মহিমা গোসাইন এক্সপ্রেস ৬ মে বাতিল থাকবে।
  • একই ভাবে শালিমার-সম্বলপুর মহিমা গোসাইন এক্সপ্রেস বাতিল থাকছে। তা থাকবে ৭ মে।
  • ট্রেন নম্বর 12277/12278 হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস ১১ মে বাতিল থাকছে।
  • ১১ মে ট্রেন নম্বর 18033/18034 হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু বাতিল।
  • ট্রেন নং 22897 হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস ১১ মে বাতিল থাকবে।
  • ট্রেন নম্বর 12858 দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১১ মে বাতিল থাকবে।
  • ট্রেন নম্বর 12837/12838 হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস ১১ এবং ১৭ মে বাতিল থাকবে।
  • ট্রেন নম্বর 02847/02848 সাঁতরাগাছি-দিঘা-সাঁতরাগাছি স্পেশাল বাতিল থাকছে। আর তা থাকবে আগামী ১৭ মে।
  • ট্রেন নং 12822 পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস ১৭ মে বাতিল থাকছে
  • ট্রেন নং 12821 শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস ১৮ মে বাতিল।
  • ট্রেন নং 22897/22898 হাওড়া-দিঘা-হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস বাতিল ১৭ মে
  • ট্রেন নম্বর 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ১৮ মে বাতিল।

Take a Poll

এছাড়াও চেন্নাই, সেকেন্দ্রবাদ সহ একাধিক রুটে ট্রেন বাতিল থাকবে এই সময়ে। 'জাগরণ' পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী এই প্রতিবেদন লেখা। মে মাসে টিকিট কাঁটার আগে ভালো করে রেলের তরফে দেওয়া বিজংপ্তি পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+