জলপাইগুড়িতে পুলওয়ামা শহিদদের অন্যভাবে স্মরণ বাসিন্দাদের

কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি জঙ্গিদের গুলিতে নিহত হয় ৪০ জন জওয়ান। শুক্রবার সেই ঘটনায় একবছর পূর্ণ হল। তাই সারা দেশের মানুষ স্মরণ করছে নিহত ওই জওয়ানদের।

জলপাইগুড়িতে পুলওয়ামা শহিদদের অন্যভাবে স্মরণ বাসিন্দাদের

কিন্তু জলপাইগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বীর সৈনিকদের স্মরণ করলেন অভিনব কায়দায়। বুধবার এই ওয়ার্ডের একটি জায়গায় ৪০ জন বীর সৈনিকের স্মরণে ৪০টি গাছ লাগান বাসিন্দারা। তারা জানান সেদিন বীর জওয়ানরা দেশের জন্য তাদের প্রাণ দিয়েছিলেন। সেই ঘটনার এক বছর পূর্ণ হল। তাই তারা সেই ৪০ জন বীর জওয়ানদের স্মরণ করলেন তাদের নামে এক একটি গাছ লাগিয়ে।

শুধু তাই নয়, এক একটি গাছের নামকরণও করা হয় জওয়ানদের নামে। বাসিন্দাদের দাবি একটি গাছ একটি প্রাণ। জঙ্গিরা আমাদের দেশের ৪০ জন জওয়ানের প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু আমাদের মনে প্রাণে তারা সারাজীবন বেঁচে থাকবেন। এবং এই জন্য এদিন তারা ওয়ার্ডেরই একটি জায়গায় এই গাছ লাগালেন। এই গাছগুলিই শহীদের স্মরণে বেঁচে থাকবে তাদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+