পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
কেন্দ্রীয় সরকারের গরীব কল্যাণ যোজনায় বিজেপি শাসিত রাজ্যগুলি গুরুত্ব পেয়েছে কিন্তু তাতে পশ্চিমবঙ্গ সহ বাদ পড়েছে পুরুলিয়া জেলা। পুরুলিয়ার প্রায় ৩৯ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। এই অভিযোগে এবং সত্তর বঞ্চিত এই শ্রমিকদের প্রকল্পের আওতায় আনার আবেদন জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক নেপাল মাহাত আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

মামলায় নেপাল বাবুর আবেদন, 'এই গরীব মানুষগুলোর কথা ভেবে তাদেরকে এই প্রকল্পের আওতায় আনুক কেন্দ্র। এই বঞ্চিত শ্রমিকদের গরীব কল্যাণ যোজনায় আনার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন নেপাল বাবু।
তার দাবি, ২০ জুন কেন্দ্র সরকার এই গরীব কল্যাণ যোজনার কথা ঘোষণা করে। কিন্তু পশ্চিমবঙ্গকে এই গরীব কল্যাণ রোজগার অভিযানের অন্তর্ভুক্ত করেনি বিজেপি সরকার।
আমাদের জেলাতেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় ৫৮ হাজার। শুধুমাত্র বিজেপিশাসিত জেলা ও রাজ্যগুলিকে এই যোজনার আওতায় আনা হয়েছে । আমাদের দাবি ওই যোজনার আওতায় আমাদের পুরুলিয়া জেলা সহ সমস্ত রাজ্যকে আনতে হবে।












Click it and Unblock the Notifications