'জয় মা' বলে তলোয়ারের কোপ ছয় জনকে', সাইকোর আতঙ্কে ত্রস্ত আলমবাজার
মঙ্গলবার রাতে আলমবাজার এলাকায় এক ব্যক্তি তলোয়ার নিয়ে মোট ছয় জনকে কুপিয়ে আহত করেছে বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত সূরজ ওরফে টারজানকে গভীর রাতে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে আলমবাজার এলাকায় এক ব্যক্তি তলোয়ার নিয়ে মোট ছয় জনকে কুপিয়ে আহত করেছে বলে জানা গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত সূরজ ওরফে টারজানকে গভীর রাতে পুলিশ স্থানীয় এলাকা থেকে গ্রেফতার করেছে।

ঘটনাটি ঘটেছে আলমবাজার ব্রিজের নিচে। এলাকাবাসীরা জানাচ্ছেন, রাতে হঠাৎই ওই ব্যক্তি সাইকেল নিয়ে এসে এলাকা লোককে কোপাতে থাকে। মোট ছয় জনকে সে আহত করেছে। তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের রাতেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন এমন ঘটনা ঘটল তা এলাকাবাসীরা কেউই বলতে পারছেন না। যুবক এলাকার নয় বলেও তারা দাবি করেছে। স্থানীয় বিআর আম্বেদকর কলোনি থেকে রাত ২টো ৩০ মিনিট নাগাদ তাকে গ্রেফতার করে আলমবাজার থানায় নিয়ে আসা হয়।
অভিযোগ, যে সাব ইনস্পেক্টর তাকে গ্রেফতার করেছিলেন তাকেও তলোয়ার দিয়ে কোপ মেরে খুনের হুমকি দিয়েছে অভিযুক্ত। স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনার সময় অভিযুক্ত টারজানের মুখেও রক্ত লেগে ছিল।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মনে করা হচ্ছে মানসিক ব্যাধি থেকেই টারজান এই হামলা চালিয়ে থাকতে পারে। তাকে এদিন বারাকপুর আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তারপর জিজ্ঞাসাবাদ করা হবে।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা যেমন রয়েছে তেমনই এলাকায় দুষ্কৃতী তাণ্ডব নিয়ে ক্ষোভও রয়েছে। পুলিশি অব্যবস্থার কারণেই এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে বলে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর জানিয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications