ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় চিকিৎসক কন্যা ও তার সঙ্গীকে রাস্তায় ফেলে প্রহার ইভটিজারদের

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চিকিৎসক কন্যাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল ইভটিজাররা। মারধর করা হয় ওই তরুণীর বন্ধুকেও। তরুণীর অভিযোগ, পুলিশের সাহায্য চেয়েও পাওয়া যায়নি।

জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চিকিৎসক কন্যাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল ইভটিজাররা। মারধর করা হয় ওই তরুণীর বন্ধুকেও। তরুণীর অভিযোগ, পুলিশের সাহায্য চেয়েও পাওয়া যায়নি। গতরাতে জলপাইগুড়ির কদমতলায় এই ইভটিজিং ও মারধরের ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। থানায় বিস্তারিত বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক কন্যা।

ঘটনার সূত্রপাত কদমতলায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে। এই গাড়ি পার্কিংকে কেন্দ্র করে তরুণীর সঙ্গে বচসা বাধে স্থানীয় এক যুবকের। সেই সময় ওই যুবকের সঙ্গীরা তরুণীকে উদ্দেশ্য করে নানা কটূক্তি করতে থাকে। অশালীন ভাষা ব্যবহার করায় তরুণীর সঙ্গী যুবক তার প্রতিবাদ করেন। তখন ওই প্রতিবাদী যুবককে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে ওই তরুণীকেও মারধর করা হয়। রাস্তায় পড়ে যাওয়ার পরও মারধর থামেনি। গুরুতর জখম হন দু'জনেই।

ইভিটিজিংয়ের প্রতিবাদ করায় চিকিৎসক কন্যা ও তার সঙ্গীকে রাস্তায় ফেলে প্রহার ইভটিজারদের

সামনেই পুলিশ থাকা সত্ত্বেও সাহায্য চেয়ে তাঁরা পাননি বলে চাঞ্চল্যকর অভিযোগও করেন ওই তরুণ-তরুণী। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। থানায় গিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+