মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রতিবাদ করে প্রহৃত প্রধান শিক্ষক, শূন্যে গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা
মদ্যপ অবস্থায় গাড়িতে ধাক্কা মারার প্রতিবাদ করে প্রহৃত হলেন এক প্রধান শিক্ষক। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। এরপর শূন্যে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
উত্তর দিনাজপুর, ১৬ মার্চ : মদ্যপ অবস্থায় গাড়িতে ধাক্কা মারার প্রতিবাদ করে প্রহৃত হলেন এক প্রধান শিক্ষক। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়। এরপর শূন্যে গুলি চালাতে চালাতে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বুধবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রহৃত প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
গত রাতে হাসপাতালে আত্মীয়কে ওষুধ কিনে দিয়ে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষক। তখন একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মারে। ওই গাড়ির চালক ও আরোহীরা সবাই মদ্যপ অবস্থায় ছিল। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে প্রতিবাদে সরব হন প্রধান শিক্ষক। তখন মদ্যপ যুবকেরা তাঁর উপর চড়াও হন। রাস্তায় ফেলে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করা হয় শিক্ষককে। অসহায় অবস্থায় মার খেতে হয় তাঁকে।

রায়গঞ্জের ঘড়ি মোড়ের কাছে এই ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। শেষমেশ শিক্ষককে রাস্তায় ফেলে শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রায়গঞ্জের স্কুলের প্রধান শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।












Click it and Unblock the Notifications