রেল লাইনের উপরেই বসে বহু বিক্ষোভকারী! বিপর্যস্ত পরিষেবা, বাতিল পুরী এক্সপ্রেস সহ একাধিক ট্রেন

Murshidabad Train Update: ওয়াকফ আইন বাতিলের (Waqf (Amendment) Act Protest) দাবিতে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি জঙ্গিপুর মহকুমার সুতি ও সামশেরগঞ্জ ব্লক সহ একাধিক এলাকা। এমনকী আক্রান্ত ভারতীয় রেলও (Indian Rail)। জানা যাচ্ছে, ক্ষোভের আগুন আছড়ে পড়েছে নিমতিতা স্টেশন। বিক্ষোভকারীরা সেখানে ভাঙচুর চালিয়েছে বলে জানা যাচ্ছে। এমনকী ধুলিয়ান স্টেশন ও নিমতিতা স্টেশন মাঝামাঝি রেললাইনে কয়েকশ মানুষ দুপুরের পর থেকে লাইনে বসে ট্রেন অবরোধ করছে বলে খবর।

যার ফলে ওই লাইনে সম্পূর্ণ বিপর্যস্ত ট্রেন (Murshidabad Train Update) পরিষেবা। মালদা ডিভিশনের এক আধিকারিক জানিয়েছেন, এই অবরোধের জেরে নিউ ফারাক্কা আজিমগঞ্জ লাইনে আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ বন্ধ ট্রেন চলাচল। ফলে ওই লাইনে একাধিক দূরপাল্লার ট্রেন দীর্ঘক্ষণ হয়েছে দাঁড়িয়ে আছে বলে জানা যাচ্ছে।

Murshidabad Train Update

আটকে আছে বারহাওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-মালদা প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার‍, কামাক্ষ্যা-পুরী এক্সপ্রেস আটকে রয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। রেলের দাবি, এই অবরোধের জেরে অন্তত ৫০০ যাত্রী আটকে রয়েছে। অন্যদিকে এই ঘটনার পরেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে বহু দূরপাল্লার ট্রেনকে।

ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার এবং কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। এছাড়াও যাত্রাপথ বদল করা হয়েছে বহু ট্রেনের। যার মধ্যে রয়েছে কলকাতা-শিলচর স্পেশাল, হাওড়া-মালদহ ইন্টারসিটি, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, কামাখ্যা-পুরী এক্সপ্রেস এবং বালুরঘাট-নবদ্বীপ ধাম এক্সপ্রেস।

Murshidabad Train Update: সংক্ষিপ্ত করা হয়েছে রুট

যা খবর, ধুলিয়ান স্টেশন ও নিমতিতা স্টেশন মাঝামাঝি রেললাইনে অব অবরুদ্ধ থাকার ফলে সংক্ষইপ্ত করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের রুট। জানা যাচ্ছে, বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাহিবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার সহ বেশ কয়েকটি ট্রেন তালিকায় আছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রেল।

গুলিবিদ্ধ এক যুবক

ওয়াকফ আইন বাতিলের দাবিতে উত্তাল পরিস্থিতি বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে, বিক্ষোভে এক যুবক গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ। আর এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দাবি। এলাকার মানুষের দাবি, পুলিশের ছোঁড়া গুলিতেও ওই যুবক আহত। যদিও পুলিশের দাবি, কোনও গুলি চালানো হয়নি। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক আধিকারিক আহত বলে দাবি পুলিশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+