Doctor Protest: মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল' করবেন না! চিকিৎসক সংগঠনদের ইমেল মুখ্যসচিবের
Doctor Protest: মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করবেন না! আর সেই আবেদন জানিয়ে চিকিৎসকদের ইমেল মুখ্যসচিব মনোজ পান্থের। পাঠানো ইমেলে গত ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের দেওয়া একটি নির্দেশেরও উল্লেখ করা হয়েছে। আগামী মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল রয়েছে। এবার অনেক বড় করে এই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই 'দ্রোহের কার্নিভালে'র ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে। এই অবস্থায় এই কর্মসূচি বাতিলের আবেদন জানানো হল নবান্নের তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, 'জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সে'র তরফে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ডাক দেওয়া হয়েছে (Doctor Protest) ।

অনশনরত জুনিয়র চিকিৎসকদের সংহতি জানাতেই রানি রাসমণি রোডে এই কর্মসূচি পালন করা হবে। সেদিনই রেড রোডে শহরের বড় বড় পুজোগুলিকে নিয়ে কার্নিভাল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যেখানে একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। থাকবেন বিভিন্ন অতিথি থেকে সাধারণ মানুষ।
আর সেই সময়ও এদকদিকে দ্রোহের কার্নিভাল' করবেন চিকিৎসকরা। আর সেটাই চিন্তার কারণ রাজ্য সরকার? আর সেই চিন্তা এবং আশঙ্কা থেকে 'দ্রোহের কার্নিভাল' না করার বার্তা পাঠানো হল নবান্নের তরফে। দ্রোহের কার্নিভাল'- করা নিয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। এর মধ্যেই চিকিৎসক সংগঠনকে খোদ মুখ্যসচিবের চিঠি খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
চিকিৎসকদের পাঠানো চিঠিতে মুখ্যসচিব লিখছেন, প্রায় একই সময়ে দুর্গা পুজোর কার্নিভাল এবং 'দ্রোহের কার্নিভাল'। পুজোর কার্নিভালে হাজার হাজার মানুষ যোগ দেবেন। থাকবেন বিদেশের অতিথিরাও। এইও সময় দ্রোহের কার্নিভাল করা হলে মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে নবান্নের তরফে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশনামা মনে করিয়ে দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা আছে যে, পুজোর কার্নিভালে কোনও অশান্তি তৈরি করা যাবে না।
যদিও মুখ্যসচিবের এহেন ইমেল ঘিরে চিকিৎসক সংগঠনগুলির মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, এমন ভাবে এই ইমেল করা হয়েছে তা মোটেই কাম্য নয়। এমনকি পাঠানো বার্তায় যেভাবে বলা হয়েছে তা নির্দেশ দেওয়া হচ্ছে বলেও দাবি। এই বিষয়ে সমস্ত চিকিৎসক সংগঠনগুলি নিজের মধ্যে আলোচনা করবেন বলে। তবে তাঁদের দাবি, রাজ্য সরকারের কার্নিভাল বন্ধের দাবি তো আমরা জানাচ্ছি না। আন্দোলন করার অধিকার সবার আছে বলে মন্তব্য এক সিনিয়র চিকিৎসকের।












Click it and Unblock the Notifications