আরজি করের ঘটনার প্রতিবাদ, বাঁকুড়া, মালদহে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মিছিল

আরজি কর হাসপাতালে হামলার ঘটনার ঝড় আছড়ে পড়ল রাজ্যজুড়ে। কালো ব্যাজ পরে মিছিল করলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা।

অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তার দাবি জানানো হল৷ বুকে কালো ব্যাজ লাগিয়ে 'প্রতিবাদ মিছিলে' পথ হাঁটলেন রানীবাঁধ ব্লক হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ প্রত্যেকেই।

Doctor

এদিন ব্লক হাসপাতাল থেকে মিছিল শুরু হয়ে তালগোড়া, বালাখড় হয়ে রানীবাঁধ বাজার ঘুরে ওই হাসপাতালেই মিছিল শেষ হয়। আরজি কর হাসপাতাল কেন্দ্র করে যা চলছে, তার তীব্র নিন্দা করেন চিকিৎসকরা।

মিছিলে অংশ নেওয়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী প্রত্যেকেই আরজি করের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এই রকম ন্যক্কারজনক ঘটনার স্বাক্ষী থাকতে হবে। তা তাঁরা কখনওই কল্পনা করেননি বলে জানান। ঘটনায় যুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মালদহতেও শহর জুড়ে কালো ব্যাজ পরে মিছিল করলেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন মালদহ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মিছিল। জেলার চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনের কর্মীরা অংশ নেন। হাতে প্রতিবাদী পোস্টার ব্যানার নিয়ে শতাধিক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়েছিল মিছিলে।

পূর্ব ঘোষিত কর্মসূচিতে পুলিশ বাধা দিতে চাইছে। এই অভিযোগও করা হয়। মিছিল পোস্ট অফিস মোড়ে পুলিশ আটকায় বলে অভিযোগ। অন্য একটি সংগঠনের কর্মসূচি চলার যুক্তিতে চিকিৎসকদের কর্মসূচিতে বাধা সৃষ্টির অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জেলার চিকিৎসকরা।

আগাম অনুমতি নেওয়ার পরেও পুলিশের মধ্যে সমন্বয়ের অভাবে কর্মসূচিতে ছেদ পড়ে। দাবি মালদহের চিকিৎসকদের। পরে অবশ্য ওই এলাকাতেই প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+