অমিত শাহের সভায় দলবদলের জের! বিধায়কের ছবিতে জুতো পেটা, নেতার বিরুদ্ধে মিছিল বিজেপির
মেদিনীপুরে অমিত শাহের (amit shah) সভায় এদিন বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তাঁর সঙ্গে ১০ জন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এছাড়াও রয়েছেন প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, অনেকেই। যদিও
মেদিনীপুরে অমিত শাহের (amit shah) সভায় এদিন বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। তাঁর সঙ্গে ১০ জন বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। এছাড়াও রয়েছেন প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, অনেকেই। যদিও এদিনের দলবদলের পরেই জায়গায় জায়জায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভে সামিল বিজেপিও।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টার
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের আগে মেদিনীপুর শহরে পোস্টার পড়েছে। গান্ধী স্ট্যাচু, এলআইসি মোড়-সহ বিভিন্ন জায়গায় প্রাক্তন অনুগামী নাম দিয়ে পোস্টার পড়েছে। কটাক্ষ করে সেইসব পোস্টারে বলা হয়েছে, প্রকৃত জননেতা হলে বিজেপি নয়, নতুন দল গঠন করতে পারতেন শুভেন্দু অধিকারী।

কালনায় বিধায়কের ছবিতে জুতোপেটা
বিজেপিতে যোগ দেব না বলেও গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। এরপরেই কালনায় বিক্ষোভ দেখাতে নামেন এলাকায় বিশ্বজিৎ কুণ্ডুর বিরোধীরা। বিধায়কের ছবি, ব্যানারে কালি লেপে দেওয়া হয়। পাশাপাশি ছবিতে জুটো পেটাও চলে। স্লোগান দিয়ে বিধায়কের কুশপুতুল দাহ করা হয়। জানা গিয়েছে এই বিধায়কের বিজেপিতে যোগদানে ক্ষুব্ধ এলাকার পুরনো বিজেপি কর্মীরা।

নেতার বিরুদ্ধে মিছিল বিজেপির
এদিন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। আরএসপি থেকে তিনি ২০১৪-র আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপর তিনি ২০১৪-র নির্বাচনে আলিপুরদুয়ার থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে যান। তবে ২০১৯-এর নির্বাচনে তিনি বিজেপির জন বার্লার কাছে হেরে যান। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি জেলা তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। এদিন তাঁর বিজেপিতে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই কুমারগ্রাম বিধআনসভায় কামাখ্যাগুড়ি এবং বারোবিষায় মিছিল করেন স্থানীয় বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীরা বলেন, তাঁরা এই নেতার বিজেপিতে যোগদান মেনে নিতে পারছেন না। কেননা এঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন তাঁরা। দশরথ তিরকে এলাকায় সন্ত্রাস করেছেন বলে অভিযোগ বিজেপির একাংশের।

জিতেন্দ্র তিওয়ারির দলবদলের সম্ভবনায় সরব হয়েছিলেন অনেকেই
আসানসোলের প্রাক্তন প্রশাসক জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হতেই প্রতিবাদ করেন এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি অভিযোগ করেছিলেন এলাকায় বিজেপির কর্মীদের ওপর হামলায় জড়িত জিতেন্দ্র তিওয়ারি। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি বাবুল সুপ্রিয়র অভিযোগ অনেকই মেনেও নিয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলেই ফিরে যাওয়ার কথা জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications