জুয়ার ঠেকের প্রতিবাদে থানায় অভিযোগ জানিয়ে ফিরতেই হামলা, গুলি, অগ্নিসংযোগ বাড়িতে
জুয়ার ঠেকের প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। জুয়াড়িদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোয় আগুন লাগিয়ে দেওয়া হল প্রতিবাদীদের বাড়িতে
উত্তর ২৪ পরগনা, ২০ ডিসেম্বর : জুয়ার ঠেকের প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। জুয়াড়িদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোয় আগুন লাগিয়ে দেওয়া হল প্রতিবাদীদের বাড়িতে। বাড়ি লক্ষ করে চলে গুলিও। থানা থেকে বের হতেই প্রতিবাদীদের উপর হামলা চালাল জুয়াড়িরা। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন।
বেশ কিছুদিন ধরে এলাকায় জুয়ার ঠেক চালাচ্ছে সন্তোষ কুর্মি নামে এক যুবক। এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। বারবার মুখে বলেও কাজ হয়নি, তাই একবারে থানায় গিয়ে অভিযোগ জানান স্থানীয়রা।

থানা বের হতেই হামলার মুখে পড়তে হয় তাঁদের। সেখানেই শেষ নয়, তাঁদের বাড়ি লক্ষ করে চলে গুলি। তিন রাউন্ড গুলি চালানো হয়। বাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয়।
সোমবার রাতে সন্তোষ তার দলবলের সঙ্গে ঝামেলা বাধে স্থানীয় বাসিন্দাদের। সন্তোষের দলবল এলাকাবাসীর উপর চড়াও হয়। এরপরই থানায় অভিযোগ জানাতে যান এলাকাবাসীরা। থানা থেকে ফেরার সময় সন্তোষের দলবলের হাতে ফের আক্রান্ত হতে হয় তাদের। তিনজনকে বেধড়ক পেটানো হয়। আহত তপন বণিক, যাদব দাস, লাল্টু দে-কে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ দায়ের করা হয়েছে সন্তোষ কুর্মি, তপন শর্মা, রনি রায়ের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications