হায়দরাবাদে মধুচক্রের অভিযোগ, গ্রেফতার কলকাতার দুই অভিনেত্রী-সহ পাঁচ
বড়সড় দেহ মধুচক্র ফাঁস হল হায়দরাবাদে। গ্রেফতার কলকাতার দুই অভিনেত্রীসহ পাঁচজন। ধৃতদের বানজারা হিলসের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বড়সড় দেহ ব্যবসার চক্র ফাঁস হল হায়দরাবাদে। গ্রেফতার কলকাতার দুই অভিনেত্রীসহ পাঁচজন। ধৃতদের বানজারা হিলসের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর পেয়ে হায়দরাবাদের অভিজাত হোটেল তাজ ডেকানে হানা দেয় হায়দরাবাদের নর্থ জোন টাস্ক ফোর্স। এমনটাই জানিয়েছেন নর্থ জোন টাস্ক ফোর্সের ইনস্পেক্টর নাগেশ্বর রাও।
হোটেলের একটি ঘর থেকে গ্রেফতার করা হয় এক টলিউড অভিনেত্রী এবং পশ্চিমবঙ্গের টেলিভিশনের এক অভিনেত্রীকে। গ্রেফতার করা হয় এক ডিজাইনারকেও।
গ্রেফতার করা হয়েছে হোটেল ম্যানেজার এবং তেলগু সিনেমার এক অভিনেত্রীকেও। নগদে ৫৫ হাজার টাকা, একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের এই অভিযানে।
দেহ ব্যবসার মূল অভিযুক্ত জনার্ধনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতদের বানজারা হিলসের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications