দুর্গাপুরে সিটিসেন্টারে বিউটি পার্লারে রমরমিয়ে চলছে দেহব্যবসা, গ্রেফতার ১২ জন
দুর্গাপুরে সিটিসেন্টারে বিউটি পার্লারে রমরমিয়ে চলছে দেহব্যবসা, গ্রেফতার ১২ জন
দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় একটি বিউটি পার্লারে অভিযান চালিয়ে দেহ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এগারো জন মহিলা সহ মোট বারো জনকে আটক করল পুলিশ । শনিবার সন্ধ্যার পরে এই অভিযান চালায় পুলিশ । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জানিয়েছেন যে এই বিউটি পার্লারের আড়ালে সেখানে দেহ ব্যবসা চলছে বলে বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিল ।

বিউটি পার্লারের আড়ালে সেখানে দেহ ব্যবসা চলা কোন নতুন অভিযোগ নয় । এর আগেও কলকাতা সহ অন্যান্য এলাকায় এই ধরনের অভিযোগ এসেছে ও পুলিশের অভিযানে কিছু ধরাও পড়েছে । তারপরেও বন্ধ হয় নি এই কারবার । এমনকি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকাতেও এই ধরনের অভিযোগ আগেও এসেছে ।
পুলিশ জানায় যে সিটি সেন্টারের অম্বুজানগরী এলাকায় ওই বিউটি পার্লারের সামনে সন্ধ্যার পর গাড়ির লম্বা লাইন লেগে যেত । বহু মানুষকে ওই পার্লারে যেতে দেখা যায় । তারপর সেখানে ওই বিউটি পার্লারের আড়ালে দেহ ব্যবসা চলছে বলে বেশ কিছু অভিযোগ আসে । এলাকার লোকজন দাবি করেছেন যে স্থানীয় মহিলা তো বটেই আশেপাশের এলাকা থেকে মহিলা নিয়ে এসে সেখানে এই দেহ ব্যবসা চলছিল ।
পুলিশ জানায় যে সেখানে অভিযান চালিয়ে যে এগারো জন মহিলাকে ধরা হয়েছে তারা দেহ ব্যবসার সাথে জড়িত । এই পার্লারের এক পুরুষ কর্মীকেও আটক করা হয়েছে । আর কারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।












Click it and Unblock the Notifications