এনআরসি নিয়ে বিধানসভায় হাতে হাত তৃণমূল, কংগ্রেস, বামেদের! বিরোধিতায় বিজেপি

এনআরসি প্রশ্নে রাজ্যে হাতে হাত তৃণমূল, কংগ্রেস এবং বামেদের। শুক্রবার বিধানসভায় এনআরসির বিরোধিতা করে প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস।

এনআরসি প্রশ্নে রাজ্যে হাতে হাত তৃণমূল, কংগ্রেস এবং বামেদের। শুক্রবার বিধানসভায় এনআরসির বিরোধিতা করে প্রস্তাব আনতে চলেছে সরকার পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস। পাশাপাশি ওইদিনই একই বিষয়ে প্রস্তাব আনতে চলেছে বাম এবং কংগ্রেসও। বুধবার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক বসেছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনআরসি নিয়ে প্রস্তাব এবার বিধানসভায়

এনআরসি নিয়ে প্রস্তাব এবার বিধানসভায়

রাজ্য বিধানসভায় এবার এনআরসির বিরোধিতা করে প্রস্তাব আনা হচ্ছে। শুক্রবার সরকারপক্ষ এই প্রস্তাব আনছে। আলাদা ভাবে প্রস্তাব আনছে বাম, কংগ্রেস। বিষয়টি নিয়ে বিধানসভায় আলোচনা হবে। আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

 বিধানসভায় বাম ও কংগ্রেসের দাবি

বিধানসভায় বাম ও কংগ্রেসের দাবি

অন্য সব কাজ ফেলে মঙ্গলবার বিধানসভায় এনআরসি নিয়ে আলোচনার দাবি জানান সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। একই দাবি করেন কংগ্রেস বিধায়ক অসিত মিত্রও। সূত্রের খবর অনুযায়ী,
সেই সময় তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন রাজ্যে এনআরসি কোনও ভাবেই মানা হবে না।

বিজেপির বিরোধিতা

বিজেপির বিরোধিতা

স্বাভাবিক ভাবেই এই প্রস্তাবের বিরোধিতা করতে চলেছে বিজেপি। তিনি বলেছেন, এখন আদালতের নির্দেশে এনআরসি হচ্ছে। মানুষ যখন চাইবে, তখন আপনা থেকেই এনআরসি চালু করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+