বাংলায় ফিরছে বিধান পরিষদ! মমতার মন্ত্রিসভায় পাস ৫০ বছর আগের প্রথা ফেরানোর প্রস্তাব

বাংলায় ফিরছে বিধান পরিষদ! মমতার মন্ত্রিসভায় পাস ৫০ বছর আগের প্রথা ফেরানোর প্রস্তাব

বাংলায় কি তবে ফিরছে ৫০ বছর আগের সেই প্রথা? ফিরছে বিধান পরিষদ? সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পাস হয়ে গেল বিধান পরিষদ গঠনের প্রস্তাব। বাংলায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর তৃণমূল কংগ্রেস জানিয়েছিল ফেরানো হবে বিধান পরিষদ। ভোটের আগেও একই বার্তা দিয়েছিলেন মমতা।

মমতার মন্ত্রিসভায় তিনটি প্রস্তাব পাস

মমতার মন্ত্রিসভায় তিনটি প্রস্তাব পাস

সোমবার মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাস হয়। এছাড়াও আরও দুটি প্রস্তাব এদিন মন্ত্রিসভার বৈঠকে পাস করানো হয়েছে। এদিন বৈঠকে সরকারি নিয়োগ নীতি সংক্রান্ত প্রস্তাব এবং বিভিন্ন হাসপাতালের স্যাটেলাইট সেন্টার গঠনের প্রস্তাবও পাস হয়েছে। তিনটি প্রস্তাবের মধ্যে অবশ্যই বিধান পরিষদ গঠনের প্রস্তাবটি নিয়ে বেশি আলোচনা হয়।

প্রতিশ্রুতি রক্ষায় বিধান পরিষদ ফিরছে!

প্রতিশ্রুতি রক্ষায় বিধান পরিষদ ফিরছে!

ভোটের আগে থেকেই বিধান পরিষদ পুনর্গঠন করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন। ভোটে জিতে ক্ষমতায় ফিরে সেই উদ্যোগ জারি রেখেছেন। একুশের ভোটে প্রার্থী তালিকা প্রকাশের দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁদের প্রার্থী করা গেল না, আগামী দিনে বিধান পরিষদ গঠন করে তাঁদের অন্তর্ভুক্ত করবেন। সেই কথামতো কাজ শুরু হয়ে গেল।

৫০ বছর আগের প্রথা ফিরবে ২০২১-এ

৫০ বছর আগের প্রথা ফিরবে ২০২১-এ

তৃণমূল কংগ্রেস ৫০ বছর আগের প্রথা ফেরাতে প্রস্তাব পাস করাল। বিধান পরিষদ ফেরানোর প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি তৎপর। ২০১১ সালেও রাজ্যে ক্ষমতা বদলের পর বিধান পরিষদ গঠনের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা এগিয়েছিলেন। বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধান পরিষদ গঠনের জন্য সভায় প্রস্তাব পেশ করার সিদ্ধান্তও হয়েছিল। এমনকী এই প্রস্তাবের উপর আলোচনাও হয়। কিন্তু তারপর থমকে যায়।

হ্যাটট্রিকের সরকার গঠনের পর ফিরছে বিধান পরিষদ

হ্যাটট্রিকের সরকার গঠনের পর ফিরছে বিধান পরিষদ

২০২১-এ তৃতীয়বার ক্ষমতায় ফিরেই ফের একবার বিধান পরিষদ ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষের শুরু করল মমতার সরকার। হ্যাটট্রিকের সরকার গঠনের পর রাজ্য বিধানসভায় উচ্চকক্ষ ফেরাতে প্রস্তাব পাস হয়ে গেল। এখন দেখার তা কতদূর গড়ায়। ৩৪ বছরের বাম জমানায় এ ব্যাপারে কোনও চেষ্টা করেনি। ২০১১-য় ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তুললেও, ১০ বছরে তা এগোয়নি। এবার এগনোর সম্ভাবনা প্রবল।

ছয় রাজ্যে আছে বিধান পরিষদ, ফিরবে বাংলায়?

ছয় রাজ্যে আছে বিধান পরিষদ, ফিরবে বাংলায়?

দেশে এখনও কিছু রাজ্যে দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে। অর্থাৎ সংসদে যেমন দুই কক্ষ রাজ্যসভা আর লোকসভা, তেমনই রাজ্যেও দুটি কক্ষ- বিধান পরিষদ আর বিধানসভা। এই দুই কক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্ণাটকে। ১৯৫২ সাল থেকে ১৯৬৯ পর্যন্ত বাংলাতেও ছিল বিধান পরিষদ। যুক্তফ্রন্ট সরকার এসে তা তুলে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+