West bengal Ration Scam: রেশন দুর্নীতির টাকায় দুবাই'য়ে বিপুল সম্পত্তি! ইডির হাতে চাঞ্চল্যকর নথি
West bengal Ration Scam: রেশন দুর্নীতির কোটি কোটি টাকা পৌঁছে গিয়েছে দুবাই'তে! শুধু তাই নয়, অন্য কোনও দেশেও সে টাকা গিয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতির তদন্তে নেমে গত কয়েকদিন আগেই ম্যারাথন তল্লাশি করেন তদন্তকারীরা।
জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাস সহ একাধিক প্রভাবশালীর বাড়ি-অফিসে তল্লাশি চলে। এমনকি উত্তর-দক্ষিণের অন্তত ১০০ টি চালকলে তল্লাশি চালান আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি (West bengal Ration Scam) আসে ইডির হাতে।

শুধু তাই নয়, বারিক বিশ্বাসের বাড়ি থেকে দুবাই'য়ের বিপুল সম্পত্তির কাগজ পাওয়া যায়। আর তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। রেশন দুর্নীতির টাকাতে (West bengal Ration Scam) দুবাই'য়ের বিপুল সম্পত্তি কেনা হয়েছে বলে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, অন্য কোনও দেশেও কী দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে? সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ব্যবসায়ী বারিক বিশ্বাসকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
এই সমস্ত বিষয়ে তাঁকে জেরা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুবাই'য়ের বিপুল সম্পত্তির মালিক কে তা জানতে চাইবেন আধিকারিকরা। শুধু তাই নয়, এই সংক্রান্ত নথিও জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর।
বিপুল সম্পত্তির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইডির তরফে। অন্যদিকে এদিন সল্টলেকের ইডির দফতরে হাজিরা দেন দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর।
প্রায় তিন ঘণ্টা হয়ে গিয়েছে দুজনকে জেরা করা হচ্ছে। প্রথমে আলাদা আলাদা ভাবে এরপর দুজনকে মুখোমুখি বসিয়ে আনিসুর রহমান এবং আলিফকে জেরা করবেন ইডি আধিকারিকরা। এমনটাই সূত্রের খবর। বলে রাখা প্রয়োজন, রেশন মামলায় বাকিবুর রহমানকে প্রথমেই গ্রেফতার করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর দুজনেই বাকিবুরের আত্মীয় বলে জানা যাচ্ছে।
এদিন ইডি অফিসে ঢোকার সময় আনিসুর রহমান এবং আলিফ নুরকে সাংবাদিকরা একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন। কিন্ত্যু কোনও প্রশ্নের উত্তরই দেন না। যদিও শেষে জানান, "আমি কোনও বিজ়নেসের মধ্যে ছিলাম না। আমি পলিটিক্স করি। পলিটিক্স বুঝি।" এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে চেনেন কিনা জিজ্ঞেস করা হলেও এড়িয়ে যান।












Click it and Unblock the Notifications