তৃণমূল আমলে প্রোমোটিং রাজ বেড়েছে, কটাক্ষ দিলীপ ঘোষের
তিনি এখনও টিকিট পাননি। মেদিনীপুর থেকে তিনি দাঁড়াবেন কী না, সেই বিষয়েও প্রশ্ন রয়েছে। দলের ওপরেই তিনি আস্তা রাখছেন। সর্ব ভারতীয় স্তরে প্রার্থী বাছাই করা হচ্ছে। সে কারণেই এখনও সময় লাগছে। জটিলতা দূর হয়ে যাবে সব প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলেই। এমনই কথা জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষ কি প্রার্থী হবেন? সেই প্রশ্ন নিয়ে চূড়ান্ত জল্পনা চলছে। বিজেপি ভারতী ঘোষকে প্রার্থী করতে পারে। এই কথাও শোনা যাচ্ছে। তবে দিলীপ ঘোষ এই বিষয়ে তেমন কোনও বক্তব্য রাখতে রাজি নন। দল সিদ্ধান্ত নেবে সেই বিষয়টি। পরবর্তীকালে বিষয়টি বুঝে ব্যবস্থা। এমনই জানালেন দিলীপ।

তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সব যদি আদালত করে দেয়। তাহলে সরকার কী করবে? সরকার কি কেবল দুর্নীতি ও কাটমানি নেওয়ার জন্যই রয়েছে? সিপিএম আমলে প্রোমোটিং রাজ হয়েছিল। তৃণমূল আমলে বন্ধ হয়নি। বরং আরও বেড়েছে। তৃণমূলের লোকজন এই প্রোমোটারি রাজের সঙ্গেও আরও বেশি জড়িয়ে পড়েছে।
দিলীপ ঘোষ আরও বলেছেন, সাধারণ মানুষ আশা করতে পারেন, এমন অবৈধ নির্মাণ হবে না। পুকুর বুজিয়ে বাড়ি তৈরি হবে না। কিন্তু আদপে তা হচ্ছে না। এমন একটি ঘটনা ঘটবে। তৃণমূলের নেতা-মন্ত্রীরা সেখানে যাবেন। ছবি তুলবেন। দুঃখ প্রকাশ করবেন নেতা-মন্ত্রীরা। ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। কয়েকজনকে ধরা হবে। তারপর আবার এমন একটি ঘটনা ঘটবে। খোঁচা দিলেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications