Bidhannagar: ৫০ লক্ষ তোলা না দেওয়ায় তৃণমূল কাউন্সিলরের রোষানলে রক্তাক্ত প্রোমোটার! আটক ১
Bidhannagar: বিধাননগরে দিনেদুপুরে কাউন্সিলরের (tmc councilor) দাদাগিরি। মেশিনের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল প্রোমোটারের (Promoter)। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পারাতেই দিনেদুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।
রবিবার বিধাননগর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, কিশোর হালদার নামে ওই প্রোমোটারের থেকে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করেন বলে অভিযোগ। কর্পোরেশনের বৈধ অনুমতি নিয়েই নিজের জমিতে ওই প্রোমোটার বহুতল নির্মাণ করছেন বলে দাবি। তা সত্ত্বেও কাউন্সিলর তোলা চান বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীর অভিযোগ, এর আগেও তার কাছ থেকে তোলা চাওয়া হয়। সেই সময় ব্যবসায়ী টাকাও দিয়ে দেন। এবার ফের তোলা চাওয়া হয়। তিন লক্ষ টাকা দেন ব্যবসায়ী। কিন্তু তারপরেও রোজই টাকার অঙ্ক বাড়তে থাকে। ব্যবসায়ীর আরও অভিযোগ, শনিবার কাউন্সিলর নিজে এসেছিলেন।
রবিবার কাউন্সিলরের অনুগামী তথা এলাকার ছাত্রনেতা গোবিন্দ দাসসহ শুভেন্দু, বাবাই ও আরও ৪০ জন এসে টাকা চায় বলে দাবি। দিতে অস্বীকার করায় তাঁকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে ব্যবসায়ী ও তাঁর পরিবার। পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা।
জখম ওই প্রোমোটারের আরও অভিযোগ, "আমিও তৃণমূল করি। দীর্ঘদিন সহ্য করেছি। ভেবেছিলাম কিছু করব না। কিন্তু আজ বাড়াবাড়ি করল। মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মতো প্রোমোটারের যদি এই অবস্থা হয় তাহলে বাকিদের কী হবে? নোংরা তোলাবাজ কাউন্সিলর। দীর্ঘদিন ধরে আমায় চাপ দিচ্ছে, আমার কাছে সব প্রমাণ রয়েছে।"
ওই প্রোমোটারের আরও অভিযোগ, "থানায় গিয়ে ওসির ঘরে গেছিলাম। ওসি হাসপাতালে নিয়ে যাওয়ার সৌজন্য বোধটুকুও দেখান নি। মোবাইলও নষ্ট করে দেওয়া হয়েছে।" প্রোমোটারের স্ত্রী বলেন, "অনেক দিন ধরে টাকা চাইছে। রাতে ঘুম পর্যন্ত আসত না। আমরা খুবই আতঙ্কিত। সময়ে পুলিশও আসেনি।" গোটা ঘটনায় শুভঙ্কর মণ্ডল ওরফে বাবাই নামে একজনকে আটক করে বাগুইআটি থানার পুলিশ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications