ফ্ল্যাট দেওয়ার নামে বন্ধুর স্ত্রীর সঙ্গে 'সম্পর্ক'! ব্ল্যাকমেলিং করে লাগাতার ধর্ষণের অভিযোগ
ফ্ল্যাট দেওয়ার নাম করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বেলুড়ে।
ফ্ল্যাট দেওয়ার নাম করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বেলুড়ে। ওই প্রোমোটার প্রায় এক বছর ধরে ব্ল্যাকমেলিং করে বধূকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত প্রোমোটার জানিয়েছেন তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।
বছর খানেক আগে ঘটনার সূত্রপাত। বধূর স্বামীর সঙ্গে বন্ধুত্বের সূত্রে বাড়়িতে যাওয়া আসা শুরু করে প্রোমোটার। অভিযোগ, বাড়িতে ঠাসাঠাসি জিনিসপত্র দেখে ফ্ল্যাটবাড়ির টোপ দেয় প্রোমোটার খোকন খাঁড়া। তিনিই ফ্ল্যাটের বন্দোবস্ত করে দেবেন বলেও জানান। এরপরই দফায় দফায় বন্ধুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেন খোকন। যদিও তার কোনও রসিদ নেই বলে জানিয়েছেন বধূ।

এদিকে তারপর থেকে নিয়মিত আসা-যাওয়া শুরু হয় ওই প্রোমোটার-বন্ধুর। বন্ধুর দুই ছেলের জন্য নানা উপহার নিয়ে আসতে থাকেন তিনি। বন্ধুর স্ত্রীকেও দামি জিনিস কিনে দিয়েছিলেন ওই প্রোমোটার। বধূর অভিযোগ, তাঁর স্বামীর অনুপস্থিতিতে খোকন একাধিকবার তাঁর শ্লীলতাহানি করেছে। বাধা দিলে তাঁকে চরিত্র হননের ভয় দেখানো হয়েছে। এরই মধ্যে বধূর সঙ্গে আপত্তিকর অবস্থার নানা ভিডিও রেকর্ডিংও করে নেয় বলে অভিযোগ।
এরপর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং শুরু হয়। একাধিকবার শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে। স্বামী ও ছেলেদের খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ বধূর। অভিযোগ, দুর্গাপুজোর সময় শারীরিক সম্পর্ক স্থাপনে আপত্তি জানালে বধূকে মারধর করা হয়। ফের ১৯ নভেম্বর স্বামীর ভিনরাজ্যে যাওয়ার সুযোগ নিয়ে বাড়িতে আসে খোকন। ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে মোবাইল ভেঙে দেয়, বধূর বাবা এসে পড়ায় তাঁকেও হুমকি দেয় বলেও অভিযোগ বধূর।
এরপর চিরকুট লিখে শেষ দেখে নেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ জানিয়েছেন বধূ। থানার পর আদালতেরও দ্বারস্থ হন বধূ। সোমবার বধূর গোপন জবানবন্দি নিয়েছে হাওড়ার মুখ্য বিচারবিভাগীয় বিচারক। পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী জানান, পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগ খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থাও নেবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications