মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ, তৃণমূলে যোগ দিয়ে জানালেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে

মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ, তৃণমূলে যোগ দিয়ে জানালেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে

বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে চলছে দল বদলের খেলা। অবশ্য এই দল বদলের মধ্যেও নতুনভাবে অনেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন। শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, সিনেমা ও টেলি জগতের পরিচিত মুখ ভরত কল। এঁদের সঙ্গে তৃণমূলে তথা রাজনীতিতে নতুনভাবে প্রবেশ করেন রশিদ খানের মেয়ে সাওনা খানও। তৃণমূলের পতাকা হাতে নেন 'মোহর’, 'জল নূপুর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করা অভিনেত্রী লাভলি মিত্রও।

মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ, তৃণমূলে যোগ দিয়ে জানালেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে


রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে এই সব তারকারা যোগ দেন তৃণমূলে। দীপঙ্কর দে এদিন দলে যোগ দিয়ে জানান যে তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাঁর চিকিৎসার খরচ বহন করে। এছাড়াও রাজ্য সরকার তাঁকে একাধিকবার সম্মানিত করেছেন। তাই তিনি এই সরকারের সঙ্গে বেইমানি করতে পারবেন না, তাঁর প্রথম ও শেষ পছন্দের দল তৃণমূল। দীপঙ্কর দে জানিয়েছেন যে তিনি বরাবরই তৃণমূলের সমর্থনেই ছিলেন। কিন্তু শারীরিক কারণে অনেক অনুষ্ঠানে তিনি যোগ দিতে পারতেন না। তবে তৃণমূলের আগে বাম আমলের বেশ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত ছিলেন দীপঙ্কর দে। রাজ্যের চিত্র বদলাতেই তিনিও সুর বদলে ফেলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি যে কৃতজ্ঞ সে কথা বলতে ভুললেন না। অন্যদিকে সদ্য রাজনীতিতে আসা রশিদ খানের কন্যা সাওনা খানের হাতেও তৃণমূলের পতাকা তুলে দেন ব্রাত্য বসু।

প্রসঙ্গত, তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তারকা সমাবেশ একটা বড় ভূমিকা পালন করে। সোহম, হিরণ, দেব, মিমি, নুসরত, রাজ চক্রবর্তী থেকে শুরু করে বাদ যায় না টেলি তারকারাও। তবে সম্প্রতি দল বদল করে বিজেপিতে যোগ দিয়েছেন রুদ্রনীল। অন্য সুর শোনা যাচ্ছে হিরণের গলাতেও। টলিউড এখন তৃণমূল ও বিজেপিতে বিভক্ত। তবে ব্যতিক্রমী কিছু অভিনেতা–অভিনেত্রী এখনও বামপন্থায় বিশ্বাসী।

এদিন দলে যোগ দেওযার অনুষ্ঠানে ব্রাত্য বসু কৃষক প্রতিবাদ নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া প্রসঙ্গে মন্তব্য করেন। ব্রাত্য বসু জানান যে যাঁরা এখনও বিজেপিতে যাবেন বলে ভাবছেন তাঁরা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেতা সৌরভ দাস, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+