ভোট বড় বালাই! পুরনো নেতাকে দলে ফিরিয়ে 'মমতা' বার্তা
রাজ্য নেতৃত্বের নির্দেশে দলে ফেরানো হল মহিষাদলের বহিষ্কৃত তৃণমূল নেতা রঘুনাথ পন্ডাকে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূলের সভায় রঘুনাথ পন্ডাকে দলে ফেরানোর কথা ঘোষণা করা হয়।
রাজ্য নেতৃত্বের নির্দেশে দলে ফেরানো হল মহিষাদলের বহিষ্কৃত তৃণমূল নেতা রঘুনাথ পন্ডাকে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূলের সভায় রঘুনাথ পন্ডাকে দলে ফেরানোর কথা ঘোষণা করা হয়।

২০১৬-র বিধানসভা ভোটে স্থানীয় তৃণমূল প্রার্থী, তৎকালীন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারকে হারাতে তৎপর হয়েছিলেন রঘুনাথ পন্ডা। সুদর্শন ঘোষ দস্তিদার বহিরাগত, এই অভিযোগে তাঁকে মানতে চায়নি রঘুনাথ পন্ডার সঙ্গে অনেকেই। রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে সুদর্শনকে বেগ দিয়েছিলেন মহিষাদলের দাপুটে তৃণমূল নেতা রঘু।

এরপরে বিভিন্ন সময়ে রঘুনাথ পন্ডাকে দলে ঢুকতে বাধা দেওয়ার অভিয়োগ উঠেছে সুদর্শন ঘোষ দস্তিদারের বিরুদ্ধে। শেষমেশ, ভোট বড় বালাই। পঞ্চায়েত ভোটের আগেই রঘুকে দলে ফেরালো তৃণমূল।
যদিও রঘু ইস্যুতে এখনও গোঁসা কমেনি সুদর্শনের।

Click it and Unblock the Notifications