দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন! মমতাকে চিঠি দিলেন মুসলিম সমাজের পরিচিত মুখেরা
মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মুসলিম সমাজের পরিচিত মুখেরা। চিঠিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন মুসলিম সমাজের পরিচিত মুখেরা। চিঠিতে দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। এপ্রসঙ্গে সাম্প্রতিক দুটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, এনআরএস-এ জুনিয়র চিকিৎসকদের হেনস্থা আর ২০১০-এর মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তের গাড়িতে হামলার প্রসঙ্গ।

চিঠিতে দুটি ঘটনার কথা উল্লেখ করে স্বাক্ষরকারীরা বলেছেন, দুটি ঘটনাতেই জড়িত মুসলিম সম্প্রদায়ের লোকজন। এই ঘটনায় তাঁরা দুঃখিত এবং বিব্রত বলেও জানিয়েছেন
তাঁরা। চিঠিতে বলেছেন, তাঁরা দশকের পর দশক ধরে কলকাতার বাসিন্দা। এই দুটি ঘটনায় তাঁরা মর্মাহত।
চিঠিতে বলা হয়েছে এই ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের সামনে দুটি বিকল্প রয়েছে। প্রথমত তাঁদের সম্প্রদায় না দেখে দ্রুত বিচারবিভাগের সামনে পেশ করা। মুসলিম বলে এই দুই
ঘটনায় যারা জড়িত তারা যেন কোনও ভাবেই ছাড়া না পায়। আবেদন জানানো হয়েছে চিঠিতে। দ্বিতীয়ত কলকাতার মুসলিম যুবকদের জন্য লিঙ্গ সংবেদনশীলতা, নাগরিক চেতনা এবং আইন মেনে চলার চেতনা বৃদ্ধির জন্য অনুষ্ঠানের আয়োজন করার জন্য আবেদন জানানো হয়েছে।
রাতে প্রাক্তন মিস ইন্ডিয়া ইউনিভার্স উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications