অধ্যাপকের গালে সপাটে চড় কষিয়ে বেপাত্তা ছাত্র, এবার অকুস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়
হীরালাল কলেজের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিগৃহীত হলেন অধ্যাপক। অভিযোগ, বাংলা বিভাগের অধ্যাপক আবদুল কাফিকে সপাটে চড় মারেন বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন এক ছাত্র।
হীরালাল কলেজের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিগৃহীত হলেন অধ্যাপক। অভিযোগ, বাংলা বিভাগের অধ্যাপক আবদুল কাফিকে সপাটে চড় মারেন বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন এক ছাত্র। এরপর অভিযুক্ত ছাত্রের নামে যাদবপুর থানায় এফআইআর করা হয়। অভিযোগ কলেজ চত্বরেই অধ্যাপকের গায়ে হাত তুলল প্রাক্তন ছাত্র।

অভিযোগ, ওই ছাত্র বাংলা বিভাগের প্রধান বরেন্দ্র বিশ্বাসের ঘরে ঢুকে কটূক্তি করতে থাকে। নানাভাবে উত্যক্ত করতে থাকে বাংলার বিভাগীয় প্রধানকে। তখন নীচে দাঁড়িয়েছিলেন অধ্যাপক আব্দুল কাফি। হঠাৎই ওই ছাত্র তাঁর উপর চড়াও হয়। তাঁকে সপাটে চড় কষিয়ে পালিয়ে যায় ওই ছাত্র।
প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিলেন অধ্যাপক কাফি। নিজেকে সামলে নেওয়ার পর তিনি বুঝতে পারেন, অভিযুক্ত যুবক তাঁদেরই বিশ্ববিদ্যালেয়র প্রাক্তন ছাত্র। তিনি এরপর যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেও, ওই ছাত্রের বিরুদ্ধে কিছু বলতে বা এই নিগ্রহ সম্বন্ধে কোনও মুখ খোলেননি।
কেন ওই ছাত্র হঠাৎ করে এসে তাঁকে চড় মেরে চলে গেল, তা বুঝতে পারছেন না অধ্যাপক। তিনি এ ব্যাপারে কোনও কিছুই বলতে চাননি। একদিন আগে হীরালালব পাল কলেজে অধ্যাপক প্রহৃত হন ছাত্রদের হাতে। যদিও অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায় নিজে ছাত্রদের হাতে প্রহৃত হওয়া বলতে নারাজ। তিনি মনে করেন, ছাত্ররাই তাঁকে বাঁচিয়েছেন।












Click it and Unblock the Notifications