অধ্যাপক কামড় বসালেন অন্য এক অধ্যাপকের হাতে! উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়
পড়ুয়াদের শিক্ষিত করার দায়িত্ব যাঁদের হাতে সেই অধ্যাপকদের বিবাদই এমন চরম পর্যায়ে পৌঁছে ছিল যে একজন অধ্যাপক কামড় বসিয়ে দেন অন্য অধ্যাপকের হাতে!
বাংলার 'শিক্ষা'র আঙিনায় বেনজির কাণ্ড ঘটে গিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের শিক্ষিত করার দায়িত্ব যাঁদের হাতে সেই অধ্যাপকদের বিবাদই এমন চরম পর্যায়ে পৌঁছে ছিল যে একজন অধ্যাপক কামড় বসিয়ে দেন অন্য অধ্যাপকের হাতে! বিশ্ববিদ্যালয়ের এমন ঘটনায় স্তম্ভিত শিক্ষকমহল।

ঘটনার পরই তন্ময় দাশগুপ্তকে ভর্তি করা হয় হাসপাতালে। গোটা ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ দায়ের করে বিবৃতি দেন তন্ময় দাশগুপ্ত। অভিযোগ পেয়েই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ৩ জনের কমিটি গঠিত হয়েছে। আগামী ৫ দিনের মাথায় সেই কমিটি রিপোর্ট পেশ করবে ।












Click it and Unblock the Notifications