নারদ তদন্তে সারদার খোঁজ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ওপর ক্ষুব্ধ বিচারপতি
নারদ শুনানিতে সারদা-সহ বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিঁধল হাইকোর্ট। সিবিআই, ইডিসহ কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে তদন্ত নিয়ে কোনও সমন্বয় নেই। বললেন বিচারপতি
নারদ শুনানিতে সারদা-সহ বেআইনি অর্থলগ্নি সংস্থার তদন্ত নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিঁধল হাইকোর্ট। সিবিআই, ইডিসহ কেন্দ্রীয় সংস্থাগুলির মধ্যে তদন্ত নিয়ে যেমন কোনও সমন্বয় নেই, তেমনই নিজেদের মধ্যে সংস্থাগুলি সৎভাইয়ের মতো আচরণ করছে বলে অভিমত প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি।

নারদ কেলেঙ্কারিতে সিবিআই-এর এফআইআার খারিজ করার জন্য তৃণমূল বিধায়ক ইকবাল আবমেদের দায়ের করা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। সেই শুনানির সময়ই তদন্তকারী সংস্থাগুলির সম্পর্কে মত প্রকাশ করেন বিচারপতি।

ইকবাল আহমেদের আইনজীবী, নারদায় সিবিআই-এর প্রাথমিক তদন্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন। এমনকি তাদের এফআইআর-এর এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই সময় বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, রাজ্যে বেআইনি অর্থ লগ্নিকারী সংস্থাগুলির কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল ২০১২ সালে। ২০১৪ সালে সুপ্রিমকোর্ট সংস্থাগুলির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় সিবিআইকে।

এরপরে প্রায় তিন বছর পার হয়ে গেলেও, কোনও ক্ষেত্রেই বিচার শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারেনি তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় না থাকার ফলেই, এই দেরি বলে মনে করছে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications