গৃহ শিক্ষকের ফাঁকা বাড়ি! পেন আনতে খেসারত দিতে হল নাবালিকা ছাত্রীকে
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরের।
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। ঘটনাটি উত্তর ২৪ পরগনার অশোকনগরের। গৃহশিক্ষকের বাড়িতেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষককে।

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালে গৃহশিক্ষকের বাড়িতে পড়তে গিয়েছিল পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। কিন্তু ভুল বশত নিজের পেন গৃহশিক্ষকের বাড়িতে ফেলে এসেছিল বলে দাবি। বিকেলে সেই পেন আনতেই গৃহশিক্ষকের বাড়িতে যায় ওই ছাত্রী। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রীর চিৎকারে শিক্ষকের প্রতিবেশীরা ছুটে যান। উদ্ধার করা হয় ওই ছাত্রীকে।
নাবালিকা ওই ছাত্রী ও তার পরিবার অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications