সংশোধনাগারের রড খুলে রক্ষী পেটাল বন্দিরা, মালদহ জেল অগ্নিগর্ভ বন্দি-তাণ্ডবে
সংশোধনাগারের রড খুলে কারারক্ষীদের বেধড়ক পেটাল বিচারাধীন বন্দিরা। একদল বন্দি একযোগে চড়াও হল ৮ কারারক্ষীর উপর।
সংশোধনাগারের রড খুলে কারারক্ষীদের বেধড়ক পেটাল বিচারাধীন বন্দিরা। একদল বন্দি একযোগে চড়াও হল ৮ কারারক্ষীর উপর। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহ জেলা সংশোধনাগারে। বন্দিদের এলোপাথাড়ি প্রহারে গুরুতর জখম হয়ে কারারক্ষীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

এদিন বেলা ১২টা নাগাদ সমস্ত বিচারাধীন বন্দিদের সেলে ঢোকার নির্দেশ দিয়েছিলেন কারারক্ষীরা। কিন্তু বন্দিরা সেলে ঢুকতে অস্বীকার করে। বাধ্য হয়েই কারারক্ষীরা বন্দিদের জোর করে সেলে ঢোকানোর চেষ্টা করে। তখনই রণক্ষেত্রের চেহারা নেয় সংশোধনাগার। বন্দিরা পাল্টা হামলা চালায় আট কারা রক্ষীর উপর।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই বকুল শেখ উজ্জ্ল, হুক্কা ভল্ট-সহ একাধির কুখ্যাত দুষ্কৃতীরা জেলের ভিতরে দলবাজি করছে। দুই দলের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটছিল। মারামারি বন্ধ করার জন্য গিয়েও আক্রান্ত হতে হয়েছে কারারক্ষীদের।
এবার ২০-২৫ জন বন্দি কারারক্ষীদের উপর চড়়াও হল একযোগে। এর ফলে সংশোধনাগারে নিরাপত্তার অভাব বোধ করছেন রক্ষীরা। তার পাশাপাশি প্রশ্ন উঠে পড়েছে বন্দিরা রড কোথা থেকে পেল? তাহলে কি এই হামলা পূর্ব পরিকল্পিত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বন্দিদের মধ্যেও। বন্দিদের হেফাজত থেকে লাঠি রড, ইট বাজেয়াপ্ত করা হয়েছে। আহত কারারক্ষীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications