Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মদ আর কন্ডোম সহযোগে কলেজেই মোচ্ছব অধ্যক্ষর, তুফানগঞ্জ আইটিআই-এর ভিডিও ভাইরাল

অধ্যক্ষের ঘরে ঢুকতেই অবাককাণ্ড। টেবিল জুড়ে পড়ে রয়েছে একের পর এক মদের বোতল। অধিকাংশই খালি। একটা দুটো-তে পড়ে রয়েছে সোমরস।

অধ্যক্ষের ঘরে ঢুকতেই অবাককাণ্ড। টেবিল জুড়ে পড়ে রয়েছে একের পর এক মদের বোতল। অধিকাংশই খালি। একটা দুটো-তে পড়ে রয়েছে সোমরস। মদের বোতল আর প্যাকেটের মাঝে টেবিলের উপরে উঁকি ঝুঁকি মারছে সানি লিওনের মুখ সাঁটা কন্ডোমের প্য়াকেট, গাদা গুচ্ছের সিগারেট প্য়াকেট, তাস, মাছ-ভাজা। মঙ্গলবার এমন এক ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থল কোচবিহারের তুফানগঞ্জের আইটিআই কলেজ।

মদ আর কন্ডোম সহযোগে কলেজেই মোচ্ছব অধ্যক্ষর, তুফানগঞ্জ আইটিআই-এর ভিডিও ভাইরাল

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। তুফানগঞ্জের এমএনএন স্কুলের তিন ছাত্র আইটিআই-এর ভর্তির ফর্ম নিতে আইটিআই কলেজে যান। তারা অধ্যক্ষের ঘরে ঢোকে ভর্তির বিষয়ে খোঁজ খবর নিতে। ওই তিন ছাত্রের অভিযোগ, ঘরে ঢুকে তারা দেখে অধ্যক্ষের টেবিল-এর উপরে থরে থরে পড়ে রয়েছে মদের বোতল, প্যাকেট, কন্ডোমের প্যাকেট থেকে শুরু করে সিগারেটের প্যাকেট। যাকে বলে রীতিমতো মোচ্ছবের আসর। ওই তিন ছাত্রের অভিযোগ, আইটিআই কলেজের অধ্যক্ষ উইলিয়াম সোরেনের সঙ্গে সে সময় সেখানে উপস্থিত ছিলেন সহ-অধ্যক্ষ। দু'জনেই মাছ-ভাজা সহযোগে মদ্যপান করছিলেন।

মদ আর কন্ডোম সহযোগে কলেজেই মোচ্ছব অধ্যক্ষর, তুফানগঞ্জ আইটিআই-এর ভিডিও ভাইরাল

ঘটনায় হতচকিত তিন ছাত্র ঘটনার ভিডিও করে নেয়। এরপর তারাই বাইরে গিয়ে বাকি ছাত্রদের খবর দেয়। ইতিমধ্যে খবর পেয়ে কলেজে হাজির হয় স্থানীয় টিএমসিপি-র সদস্যরা। স্থানীয় কিছু সাধারণ মানুষও ছুটে আসেন। অধ্যক্ষের ঘরে এসমন জমাটি মোচ্ছবের আসর দেখে সকলেরই তখন হা-হওয়ার অবস্থা। স্থানীয়রা অধ্যক্ষ ও সহ-অধ্যক্ষকে বেশ কয়েক ঘণ্টা আটকেও রাখে। চলে মারধর।

সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদমাধ্যমে প্রতিনিধিদের প্রশ্নে অধ্যক্ষ এমন সব চমকানো উত্তর দেন যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দিনের বেলায় কলেজ চলাকালীন তিনি এমনভাবে মোচ্ছবের আসর বসাতে পারেন কি না তার উত্তরে অধ্যক্ষ জানান, 'যাকে অন্যরা মদ বলছেন সেটা তার কাছে ফলে একটা নির্যাস মাত্র, যা পান করা উচিত'। অধ্যক্ষের এমন উত্তরে উত্তেজিত জনতা রে-রে করে ছুটে আসে।

খবর পেয়ে পুলিশ এসে অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে উদ্ধার করে। টিএমসিপি-র পক্ষ থেকে স্থানীয় মহকুমা শাসকের কাছে অভিযোগও দায়ের করা হয়। পরে অবশ্য মদ্যপানের কথা অস্বীকার করেন অধ্যক্ষ উইলিয়াম সোরেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+