Narendra Modi: পকেটে ছিল না এক পয়সাও, পথেই কেটেছিল পরিব্রাজকের জীবন, অজানা গল্প প্রকাশ্যে আনলেন মোদী
রেল স্টেশনে তা বিক্রি থেকে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রচারক সেখান থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী, তারপর ২০১৪ সালে দিল্লির সাত নম্বর রেস কোর্স রোডের বাসিন্দা। নরেন্দ্র মোদীর জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানাতে পারে। কিন্তু আপাতত দৃষ্টিতে মোদীর জীবনকে যেভাবে দেখা হয়, তার বাইরেও আছে অজানা কিছু অধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বাংলায় এসে নিজের জীবনের অজানা গল্প শোনালেন মোদী।
বুধবার বিজেপির মহিলা মোর্চা আয়োজিত নারী বন্দন দিবসের মুখ্য অতিথি হিসাবে বারাসতের সভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। বিশাল নারী সমাবেশের মঞ্চ থেকেই বিরোধীদের তোলা তাঁর পরিবার নিয়ে যেমন সব কটাক্ষের জবাব দিলেন। তেমনই মহিলা আবেগকে উস্কে দিতে জীবনের অজানা গল্পও শোনালেন।

বারাসতের সভা থেকে মোদী বিরোধীদের নিশানা করে জানিয়ে দেন , গোটা দেশবাসী এখন মোদীর পরিবার বলছে। ১৪৪ কোটিদেশবাসী আমার পরিবার। কিছু মানুষের মনে হয়, কোনও রাজনৈতিক নেতা আমাকে গালি দিয়েছে, তাই আপনাদের সবাইকে নিজের পরিবার বলছি।
এরপরই নিজের জীবনের কথায় আসেন মোদী। কিছুটা আবেগতাড়িত ভাবে মোদী বলেন, 'আজকে আপনাদের সামনে আমি একটা সত্যি কথা বলছি, যা আগে কখনও আমি কোথাও বলিনি। আমি সংঘের প্রচারক হিসাবে জীবন কাটিয়েছি। আমি খুব ছোটো বয়সে ঘর থেকে একটা ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। পরিব্রাজকের জীবন বেছে নিয়েছিলাম। পরিবার ছেড়ে দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খোঁজার চেষ্টা করছিলাম।'
জীবনের কঠিনতম সময়গুলির কথা উল্লেখ করতে গিয়ে মোদী বলেন, আমার কাছে কখনও এক পয়সাও ছিল না। মাথার উপর ছাদ ছিল না।শুধু আমার কাঁধে ঝোলা ছিল। কিন্তু আপনার জেনে গর্ব হবে, কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে প্রশ্নটা করেই ফেলত, 'বাবা তুমি কি কিছু খেয়েছো? আমি একদিনও অভুক্ত থাকিনি। আমি আজ বলছি, সালের পর সাল আমি পরিবার ছেড়ে ছিলাম। তাই আমি বলি, এটাই আমার পরিবার।'












Click it and Unblock the Notifications